বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ নীচের দিকে, মেনে নিচ্ছেন সাকিব অল হাসান
আপডেট করা - Sep 10, 2023 1:38 pm

শ্রীলঙ্কার কাছে হারের পরই এবারের এশিয়া কাপের ফাইনালের রাস্তাটা কার্যত বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের। আফগানিস্তান ম্যাচ বাদ দিলে কোনও ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। সামনেই রয়েছে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের ব্যাটারদের এমন পারফরম্যান্স যে তাদের সামনে এক অশনী সংকেত তা বলার অপেক্ষা রাখে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে এবার চিন্তার ভাঁজ সাকিব অল হাসানের কপালে। দলের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ যে ক্রমশই নীচের দিকে যাচ্ছে তা বলতে দ্বিধা করেননি বাংলাদেশ অধিনায়ক।
শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কা বড় রান করতে না পারলেও, জয় তাদের পক্ষেই এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটাাররা। ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৩৬ রানেই থামতে হয়েছিল বাংলাদেশকে। এরপর থেকেই তাদের ব্যাটিং নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। সেখানেই এবার সাকিব অল হাসানের মন্তব্য চিন্তা বাড়াচ্ছে বলেই মনে করছেন অনেকে।
পাকিস্তানের বিরুদ্ধেও ২০০ রানের গন্ডী টপকাতে পারেনি বাংলাদেশ
সামনেই রয়েছে বিশ্বকাপের মঞ্চ। তার আগে বাংলাদেশের ব্যটারদের এমন পারফরম্যান্স সাকিব অল হাসানেরও চিন্তা বাড়াচ্ছে। ম্যাচ শেষে সেই কথা বলতে দ্বিধা করেননি বাংলাদেশের অধি্নায়ক সাকিব অল হাসান। তাঁর মতে এই এশিয়া কাপে তারা কোন কোন জায়গায় ভুল করেছেন তা ভালভাবেই বুঝতে পারছেন সকলে। বিশ্বকাপের আগে সেই দিকেই বিশেষ নজর দেওয়ার বার্তা দিচ্ছেন সাকিব অল হাসান। এই এশিয়া কাপের মঞ্চ তাদের অনেক শিক্ষা দিয়ে গেল বলেও মনে করছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে সাকিব অল হাসান জানিয়েছেন, “শেষ ছয় মাসে ওডিআই ফর্ম্যাটে আমাদের ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ ক্রকমশই নীচের দিকে যাচ্ছে। প্রথমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে, এরপর আফগানিস্তান সিরিজ। সবশেষে এই প্রতিযোগিতাতে। এই দিকেই আমাদের বিশেষ নজর দিকে হবে এবার”।
এবারের এশিয়া কাপের শুরু থেকেই ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ম্যাচে চূড়ান্ত খারাপ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। আফগানিস্তানের বিরুদ্ধে ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখালেও,পাকিস্তানের বিরুদ্ধেই ফের তাসের ঘরের মতে ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স। সেই ম্যাচে ২০০ রানের গন্ডীও টপকাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধেও সেই চিত্রটা বদলায়নি। বিশ্বকাপের আগে বাংলাদেশের চিন্তা বারাটা স্বাভাবিক বলেই মনে করছেন সকলে।