পাকিস্তানের বিরুদ্ধে ঈশান কিষাণের থেকে লোকেশ রাহুলকেই এগিয়ে রাখছেন ইরফান পাঠান
আপডেট করা - Sep 10, 2023 12:15 pm

আর মাত্র কয়েকঘন্টা অপেক্ষা, এরপরই এশিয়া কাপের মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই। সুপার ফোরে ভারতবনাম পাকিস্তান ম্যাচগিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। সেই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয়দলের প্রথম একাদশ কী হবে তা নিয়েএখন জল্পনা তুঙ্গে। বিশেষ করে এই ম্যাচে লোকেশ রাহুলকে খেলানো হয় কিনা তা নিয়েই চলছে সবচেয়ে বেশী হিসাব নিকাশ। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান কিন্তু এই ম্যাচে ঈশান কিষাণের থেকে লোকেশ রাহুলকেই এগিয়ে রাখছেন।
চোটের জন্য এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ছিলেন না ভারতীয় দলের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। তবে কয়েকদিন নআগহেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন তিনি। এরপর থেকেই সুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে নানান হিসাব নিকাশ। পাকিস্তানের বিরুদ্ধে লোকেশ রাহুলকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে রাখে কিনা তা নিয়েই নানান গুঞ্জন সুরু হয়েছে। ইরফান পাঠান কিন্তু লোকেশ রাহুলকেই এই ম্যাচে খেলানোর পক্ষে সমর্থন দিচ্ছেন।
চোট সারিয়ে সুপার ফোরের মঞ্চেই ফিরেছেন লোকেশ রাহুল
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল সেই ম্যাচে ছিলেন না। তাঁর পরিবর্তে ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার হিসাবে সুয়োগ পেয়েছিলেন ঈশান কিষাণই। সেই সুযোগ কাজে লাগাতে কোনওরকম বুলও করেননি এই তরুণ ক্রিকেটার। বরং সেই ম্যাচে ঈশান কিষাণের হাত ধরেই ঘুরে দাঁড়াতে পেরেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ৮১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ঈশান কিষাণ। নেপালের বিরুদ্ধেও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু লোকেশ রাহুল ভারতীয় দলে ফেরার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। সেখানে কার জায়গায় লোকেশ রাহুলকে খেলানো হবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
এই প্রসঙ্গেই ইরফান পাঠান জানিয়েছেন, “আমরা এবং সমর্থকরাই এই কাজটাকে একেবারে জটিল করে তুলছি। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে কাকে খেলাবে তা নিয়ে একেবারেই নিশ্চিত রয়েছে। যদি আমায় জিজ্ঞাসা করা হয় আমি কিন্তু লোকেশ রাহুলকেই এগিয়ে রাখব। যদি্ও টিম ম্যানেজমেন্ট আলাদাভাবেও ভাবতে পারে। সকলেই প্র্যাকটিসে যাচ্ছেন। আমি যদি ঈশান কিষাণ হই, আমি একটিও প্রস্তুতি সেশন মিস করতে চাইব না, কারণ আমি্ আমার ফর্মটা ধরে রাখত চাইব”।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এই ঈশান কিষাণের হাত ধরেই ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পেরেছিল। যদিও এই ম্যাচে ভারতের টপ অর্ডারের থেকে ভাল পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন সকলে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।