“আমরা অবশ্যই ৫-০তে হারতে চাই না” – হোয়াইটওয়াশের ব্যাপারে আতঙ্কিত জস বাটলার
ব্যক্তিগতভাবে তিনি নিজেও এই সিরিজে ব্যর্থ, গড় মাত্র ১৯.২০
আপডেট করা - Jan 2, 2022 10:53 am

উইকেটকিপার-ব্যাটার জস বাটলার বলেছেন যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান অ্যাশেজে ইংল্যান্ড এখনও সম্মিলিত প্রচেষ্টা চালাতে পারেনি। থ্রি লায়নস বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ০-৩-এ পিছিয়ে রয়েছে। তারা ইতিমধ্যেই ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নে ম্যাচ হেরেছে। মেলবোর্নে তারা এক ইনিংস এবং ১৪ রানে দুর্বিষহভাবে ম্যাচ হারার পর, ব্রিটিশরা অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ ১৩ টেস্টের মধ্যে ১২টিতেই হেরেছে।
তৃতীয় টেস্ট তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায় এবং ইংল্যান্ডের ব্যাটিংকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত দেখাচ্ছিল। ঐতিহ্যমণ্ডিত সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৫ই জানুয়ারি বুধবার চতুর্থ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। বাটলার স্পষ্টভাবে বলেছেন যে সফরকারী দল একেবারেই ছাপ ফেলতে পারেনি এবং সিরিজে ০-৫-এর হোয়াইটওয়াশের ঝুঁকিতে রয়েছে।
অ্যাশেজে দলগত ব্যর্থতার কথা স্বীকার করলেন বাটলার
“আমরা যে পরিস্থিতির মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি তাতে হতাশা এবং ব্যর্থতার একটি অপ্রতিরোধ্য অনুভূতি রয়েছে। সফরের শুরুতে আমরা যে ক্রিকেটটি খেলতে চেয়েছিলাম তা আমরা মাঠে নেমে করে দেখাতে পারিনি। আমরা দলগতভাবে খেলছি না এবং ব্যক্তিগতভাবে মনে করি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো প্রতিপক্ষ। আমরা অবশ্যই ৫-০তে হারা একটি দল হতে চাই না,” ক্রিকবাজে বাটলারকে উদ্ধৃত করা হয়েছে।
বাটলার নিজেও চলমান টেস্ট সিরিজে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। টেস্ট ক্রিকেটে তাঁর গড় ৩২.৩৫, চলমান সিরিজে তিনি ১৯.২০ গড়ে খেলছেন। তিনি অ্যাডিলেডে ২০৭ বলে ২৬ রানের একটি দৃঢ়প্রত্যয়ী ইনিংস খেলেন, যদিও তাঁর প্রচেষ্টা দলের কাজে আসেনি।
নিয়মিত ব্যবধানে ক্যাচ ফেলায় স্টাম্পের পিছনেও বাটলারকে ছন্দে দেখায়নি। তিনি স্বীকার করেছেন যে সুযোগগুলি হারানোর কারণে তাঁর দলকে পস্তাতে হয়েছিল।
“পিছনে ফিরে তাকালে মনে হবে, চা বিরতির ঠিক আগে আউট হওয়া স্পষ্টতই একটি খারাপ সময়, কিন্তু আমি সেই ইনিংসে আক্রমণাত্মক এবং ইতিবাচক হতে চেয়েছিলাম। মিড-অন এবং মিড-অফ ছিল। আমি সেটাকে রান করার করার সুযোগ হিসেবে দেখেছিলাম, যদিও আমি সেটা বাস্তবায়ন করতে পারিনি,” তিনি বলেছিলেন।
“একটি ক্যাচ ড্রপ করলে নিজেকে একটি শূণ্য স্থানে খুঁজে পেতে হয়। এটা ক্রিকেটের সবচেয়ে খারাপ অনুভূতিগুলোর একটি, আপনার সঙ্গীদের হতাশ করা। এটা শুধু আপনাকে আঘাত করে না; এটা পুরো দলকে কষ্ট দেয়। এটি সহ্য করতে হলে আপনাকে চারিত্রিকভাবে দৃঢ় হতে হবে,” বাটলার যোগ করেছেন।