“ওডিআই বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে নামতে পারেন ডেভিড ওয়ার্নার” – টিম পেইন
আপডেট করা - Aug 26, 2023 4:43 pm

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম পেইন বলেছেন যে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ডেভিড ওয়ার্নার ৪ নম্বরে ব্যাট করতে নামতে পারেন। তবে তিনি একথাও স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা একটি শোনা কথা। অর্থাৎ, বাস্তবে এটি সত্যি নাও হতে পারে। এই বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে ডেভিড ওয়ার্নারকে চার নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। কারণ, অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট মিচেল মার্শের সাথে ট্র্যাভিস হেডকে ওপেনিংয়ে নামানো ঠিক মনে করেছিল। পেইন মনে করছেন যে আসন্ন ওডিআই বিশ্বকাপে এই একই ঘটনা ঘটতে পারে। ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। ৮ই অক্টোবর, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া।
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে শেষ ১৬টি ওডিআই ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে অর্ধশতরান করেছেন। তাই টিম ম্যানেজমেন্টের দ্বারা তাকে ৪ নম্বরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে টিম পেইন এর পিছনে কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া দ্রুতগতিতে শুরু করতে চায়, তাই টিম ম্যানেজমেন্ট এইরকম একটি সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি এই সিদ্ধান্তটিকে সমর্থনও জানিয়েছেন।
ইন্ডিয়া টুডে টিম পেইনের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমি এই কথাটি শুনেছি (ডেভিড ওয়ার্নার চার নম্বরে ব্যাটিং করবেন। শুরুটা দ্রুতগতিতে করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে ট্র্যাভিস হেড এবং মিচ মার্শ হল আমাদের সবথেকে আক্রমণাত্মক খেলোয়াড়। তিনি স্পিনের বিরুদ্ধে ভালো খেলেন, তিনি দ্রুতগতিতে রান নিতে পারেন, তিনি একজন শক্তিশালী ব্যাটার এবং তিনি ইনিংস নিয়ন্ত্রণ করতেও জানেন। তাই আমার মতে ওই পরিস্থিতিতে তাকে মিডল অর্ডারে রাখা ভালো এবং আমি কিছু লোকের কাছ থেকে শুনেছি যে এটির সম্পর্কে কথা বলা হয়েছে।”
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে আসন্ন বিশ্বকাপে মার্নাস ল্যাবুশেনকে খেলানোর পরামর্শ দিলেন টিম পেইন
টিম পেইন বলেছেন যে অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস এবং ক্যামেরন গ্রিনের সাথে দুইজন পেসারকে খেলানো উচিত। তিনি মনে করছেন যে অস্ট্রেলিয়ার একজন অতিরিক্ত পেসারের প্রয়োজন নেই এবং সেই জায়গায় তারা মার্নাস ল্যাবুশেনকে খেলাতে পারে।
টিম পেইন বলেন, “আমি ক্যামেরন গ্রিন, মার্কাস স্টইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের সাথে দুইজন পেসারকে খেলতে দেখতে পাচ্ছি।”
৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।