সাকিব অল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

শুক্রবারই এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য  সাকিব অল হাসানকে বাংলাদেশের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবারই এশিয়া কাপের দল ঘোষণার বার্তা শোনা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়কের মুখে।  সেই মতোই এদিন এসিয়া কাপের জন্য ১৭ সদস্যকরে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  সাকিব অল হাসানের নেতৃত্বেই এবারের এশিয়া কাপে নামতে চলেছে বাংলাদেশ শিবির। সেই দলেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান ও শামিম হোসেন।

এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। এশিয়া কাপের দলেও জায়গা করে নিয়ে এবার সকলের নজর কাড়লেন এই দুই তরুণ ক্রিকেটার। ২০২০ সালে এই দুই তরুণ ক্রিকেটারের হাত ধরেই ভারতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পি.ন হয়েছিল বাংলাদেশ। এরপরই বাংলাদেশ সিনিয়র দলে ডাক পেয়েছিলেন এই দুই তরুণ ক্রিকেটার। বাংলাদেশের হয়ে ইতিমধ্যেই শামিম হোসেনের ১৭টি টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সেখানেই তানজিদ হাসানের বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া এখন সময়ের অপেক্ষা।

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি্ নয়, ওডিআই ফর্ম্যাটেই হতে চলেছে। গতবারের এশিয়া কাপে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হেরেই  শেষপর্যন্ত  সেবারের এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছি্ল বাংলাদেশ। এবারও এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল নেই। সেই জায়গাতেই এবার বাংলাদেশ শিবিরের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাকিব অল হাসান। শেষপর্যন্ত তারা সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড
সাকিব অল হাসান ( c )
লিটন হাসান
তানজিদ হাসান তামিম
নাজমুল হোসেন শান্ত
তওহিদ হৃদয়
মুশফিকুর রহিম
মেহিদী হাসান মিরাজ
তাসকিন আহমেদ
মুস্তাফিজুর রহমান
গাসান মাহমুদ
মেহেদী হাসান
নাসুম আহমেদ
শামিম হোসেন
আফিফ হোসেন
শোরিফুল ইসলাম
এবাদত হোসেন
মহম্মদ নাঈম

শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে সাকিব অল হাসানকে অধিনায়ক করার কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, “সেখানে কোনওরকম সংশয়ই ছিল না আমাদের। এর আগেও আমি বলেছি। তাঁর নির্বাচনটাই হওয়ার ছিল। তবে তাঁকে অধিনায়ক পদে নিয়োগ করার জন্য তাঁর সঙ্গে আলাদা করে কথাবার্তার প্রয়োজন ছিল আমাদের। কারোর পক্ষেই কোনওরকম ভাবনার বিষয় ছিল না। সাকিব অল হাসান আমাদের অধিনায়ক। তিনি সবসময় প্রধান পছন্দ ছিল আমাদের”।

 

close whatsapp