বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে চার নম্বর পজিশন চিন্তায় ভারত, স্বীকার করলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Rwitter )

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হতে চলেছে্ বিশ্বকাপ। সেখানেই ৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে নামার আগে ভারতীয় দল দঠন নিয়ে নানান হিসাব নিকাশ চলছে এখন। বিশেষ করে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের চার নম্বর পজিশনের সমস্যা যে এখনও পর্যন্ত কাটে নি তা বলতে এবার দ্বিধা করলেন না ভারতীয় দলের অদিনায়ক রোহিত শর্মা। আর তাতেই দেখা গিয়েছে নচুন করে জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

২০১৯ সালের বিশ্বকাপের আগে থেকেই এই সমস্যার সমাধান খুঁজে চলেছে ভারতীয় দল। কিন্তু এখনও পর্য়ন্কত সেই সমস্যার সমাধান পায়নি টিম ইন্ডিয়া। ২০১৯ সালের বিশ্বকাপে এই চার নম্বর পজিশনের ব্যাটারের অভাবেই ভুগতে হয়েছিল ভারতীয় দলকে। তচার বছর পর ঘরের মাঠেতি েবার বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছেটিম ইন্ডিয়া। সেখানেও যে এঅই জায়গা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সমস্যায় রয়েছেন তা বলতে কোনওরকম দ্বিধা করেননি ভারতীয় দলেরক অধিনায়ক।

৮ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া

চার নম্বর পজিশনের জন্য শ্রেয়স আইয়ারকেই এগিয়ে রাখছিল ভারতীয় দল। শুবন গিল এওপেনিং.েআসার ফলে লোকেশ রাহুলকেও সেই জায়গায় খেলানোর জন্য ভাবনা শুরু হয়েছিল ভারতীয় টিম ম্যােনেজমেন্টের। কিন্তু সেই দুই ক্রিকেটারই এখন চোটের জ্নয বাইরে রয়েছেন। একইরকম ভাবে সূর্যকুমার যাদবকে সেই জায়গায় ব্যাকআপ হিসাবে ভাবা হলেও ওডিআই ক্রিকেটের মঞ্চে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। ভারতীয় টিম ম্যানেজমেন্টওন যে অএই জায়দা নিয়ে চিন্তায় রয়েছেতা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই এবার রোহিত শর্মা জানিয়েছেন, “বেশ কিছু সময় থেকেই চার নম্বর পজিসনে ব্যাটারের একটা সমস্যা রয়েছে আমাদের। যুরাজ সিং.য়ের পর কোনও ক্রিকেটারই সেই জায়গায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য শ্রেয়স আইয়ার চার নম্বরে ব্যাটিং করেছেন এবং ধীরে ধীরে সেই জায়গায় ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানে তাঁর প্রতিটা নম্বর কিন্তু যথেষ্ট ভাল”।

এই মুহূর্তে শ্রেয়স আইয়ারও চোটের কবলে রয়েছেন। সামনের এসিয়াকাপেও তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও নিশ্চয়তা নেই।  সামনেরক বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে যে চিন্তাটা ক্রমশই বাড়ছে ভারতীয়  শিবিরের তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp