ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, দ্বিতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

Indian Cricket Team and West Indies Cricket team
Indian Cricket Team and West Indies Cricket team. (Photo Source: Twitter)

৬ই আগস্ট, রবিবার, গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত। ওডিআই সিরিজে পরাজিত হওয়ার পর টি-২০ সিরিজে শুরুটা বেশ ভালোভাবেই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্ৰথম টি-২০ ম্যাচে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতকে ৪ রানে পরাজিত করেছিল রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। টেস্ট এবং ওডিআই সিরিজের পর টি-২০ সিরিজটিও জিতে নিতে চাইবে ভারতীয় দল। প্ৰথম ম্যাচের ভুলগুলি শুধরে নিয়েই দ্বিতীয় ম্যাচে নামতে চাইবে তারা।

প্ৰথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয়েছিল। অধিনায়ক রোভম্যান পাওয়েল দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৩টি চার এবং ৩টি ছয় সহ ৩২ বলে ৪৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। নিকোলাস পুরান ৩৪ বলে ৪১ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। ভারত রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তুলেছিল। তিলক ভার্মা ২টি চার এবং ৩টি ছয় সহ ২২ বলে ৩৯ রান করেছিলেন। সূর্যকুমার যাদব ২১ বলে ২১ রান করতে সক্ষম হয়েছিলেন। এই দুইজন বাদে ভারতের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি। দ্বিতীয় টি-২০ ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের পিচে বোলারদের তুলনায় ব্যাটারদের জন্য বেশি সাহায্য রয়েছে। সুতরাং, উভয় দলের বোলারদেরই ভালো পরিকল্পনার সাথে মাঠে নামতে হবে। তবে মাঝের দিকের ওভারগুলিতে স্পিনাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজ

কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।

ভারত

শুভমন গিল, ইশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুকেশ কুমার।

ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত: টি-২০-তে হেড টু হেড

ম্যাচ – ২৬ | ওয়েস্ট ইন্ডিজ – ৮ | ভারত – ১৭ | টাই – ০ | অমীমাংসিত – ১

ম্যাচের সম্প্রচার বিবরণী

ম্যাচের সময় – রাত ৮.০০ ( ভারতীয় সময় )

টেলিভিশন সম্প্রচার – ডিডি স্পোর্টস

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা ও ফ্যানকোড

close whatsapp