মনোজ তিওয়ারির কেরিয়ারের সেরা তিন পারফরম্যান্স
আপডেট করা - Aug 3, 2023 8:37 pm

বৃহস্পতিবারই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। ইনস্টাগ্রামে এক আবেগতাড়িত বার্তা দিয়েই ক্রিকেটের বাইশগজকতে বিদায় জানিয়েছেন তিনি। বাংলার হয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইশগজে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন অএই তারকা ক্রিকেটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে মনোজ তিওয়ারির ঝুলিতে রয়েছে ২৯টি সেঞ্চুরী। দ্বিশতরান রয়েছে ৫টি এবম ত্রিশতরান করেছেন একবার। শুধু বাংলার হয়েই নয়, দেশের জার্সিতেও মনোজ তিওয়ারি খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ।
প্রথম শ্রেনীর ক্রিকেটে মনোজ তিওয়ারির ঝুলিতে রয়েছে ৯ হাজারেরও বেশী রান। বহু সাফল্য পেলেও রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রেখেই ক্রিকেটকে বিদায় নিতে হল মনোজ তিওয়ারিকে। ক্রিকেটের কেরিয়ারে বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছেন বাংলার এই তারকা ক্রিকেটার। দেসের জার্সিতে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজ তিওয়ারির। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেিই সিরিজ একেবারেই ভাল যায়নি বাংলার এই তারকা ক্রিকেটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই প্রথমবার মনোজ তিওয়ারির পারফরম্যান্স দেখা গিয়েছিল।
সেই ১৫ রান করেছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিয়েছিলেন মনোজ তিওয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ২০১১-১২ মরসুমে আন্তর্জাতিক কেরিয়ারের প্রতম সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে মনোজ তিওয়ারির চার উইকেট নেওয়ার স্পেল এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। মনোজ তিওয়ারির কেরিয়ারের অন্যতম সেরা তিন পারফরম্যান্সই দেখে নেওয়া যাক।
১. আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে সেই ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সুযোগ পেয়েছিলেন বাংলার মনোজ তিওয়ারিও। ম্যাচের শুরুতেই ১ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই মাঠে এসেছিলেন মনোজ তিওয়ার। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেছিলেন তিনি। ভারতের রান ।খন ৮৪, সেই সময় ফিরে যান গৌতম গম্ভীর। কার্যত একা হাতেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলার এই তারকা ক্রিকেটার।
সেই ম্যাচে ১৯৪ রনের অপরাজিত ইনিংস খেলেছিলেন মনোজ তিওয়ারি। তাঁর সেঞ্চুরী ইনিংসই ভারতীয় দলের জয়ের রাস্তাটা কার্যত তৈরি করে দিযেছিল। তিনি রিটায়ার হার্ট হয়ে মাঠ না ছাড়লে মনোজ তিওয়ারির ব্যাট থেকে আরও বড় রান সেদিন দেখাই যেত। ১২৬ বলে মনোজ তিওয়ারির ১০৪ রানের ইনিংস জুড়ে ছিল ১০টি চার এবং একটি ওভার বাউন্ডারি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন মনোজ তিওয়ারি।