নোমান আলির দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের হাত ধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পেল পাকিস্তান
আপডেট করা - Jul 27, 2023 8:04 pm

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে একটি দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। একদিন বাকি থাকতেই এই ম্যাচটি জিতে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দল। এই ম্যাচটিতে শ্রীলঙ্কা এক ইনিংস এবং ২২২ রানে পরাজিত হয়েছে।
এই ম্যাচের উভয় ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। প্ৰথম ইনিংসে দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দল মাত্র ১৬৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। এই ইনিংসে ধনঞ্জয় দি সিলভা বাদে শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার খুব বেশি রান করতে পারেননি। সিলভা ৯টি চার এবং ১টি ছয় সহ ৬৮ বলে ৫৭ রান করেছিলেন। এই ইনিংসে পাকিস্তানের সবথেকে সফল বোলার ছিলেন আবরার আহমেদ। তিনি ২০.৪ ওভারে ৬৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। নাসিম শাহ ৩টি উইকেট পেয়েছিলেন।
পাকিস্তান প্ৰথম ইনিংসে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়েছিল। ওপেনার আবদুল্লাহ শফিক একটি দুর্দান্ত দ্বিশতরান করেছিলেন। তিনি ৩২৬ বলে ২০১ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ১৯টি চার এবং ৪টি ছয়। শান মাসুদ এবং সাউদ শাকিল যথাক্রমে ৪৭ বলে ৫১ রান এবং ১১০ বলে ৫৭ রান করেছিলেন। আগা সালমান একটি দুরন্ত শতরান করেছিলেন। তিনি ১৫৪ বলে ১৩২ রান করে অপরাজিত ছিলেন। তিনি এই ইনিংসে ১৫টি চার এবং ১টি ছয় মেরেছিলেন। মহম্মদ রিজওয়ান ৬৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তান শেষমেশ স্কোরবোর্ডে ১৩৪ ওভারে ৫ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেন নোমান আলি
দ্বিতীয় ইনিংসেও প্ৰথম ইনিংসের মতোই অবস্থা হয় শ্রীলঙ্কার। দুই ওপেনার নিশান মাদুশকা এবং দিমুথ করুনারত্নে যথাক্রমে ৭২ বলে ৩৩ রান এবং ৬১ বলে ৪১ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১২৭ বলে অপরাজিত ৬৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছয়। এই তিনজন বাদে শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার এই ইনিংসে ২০ রানের গন্ডি পার করতে পারেননি।
এই ইনিংসে পাকিস্তানের সবথেকে সফল বোলার ছিলেন নোমান আলি। তিনি ২৩ ওভারে ৭০ রান দিয়ে ৭টি উইকেট শিকার করেছিলেন। নাসিম শাহ ১৭.৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন। প্ৰথম ইনিংসে একটি অসাধারণ দ্বিশতরান করার মাধ্যমে এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আবদুল্লাহ শফিক।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Just the perfect start to Pakistan's #WTC25 campaign 👌
The visitors sweep the Test series 2-0 with a dominating innings win 👊 #SLvPAK | 📝: https://t.co/yxPtc79Qel pic.twitter.com/8hqLJRe9Nv
— ICC (@ICC) July 27, 2023
Pakistan wins the second test, clinching the series 2-0. #SLvPAK pic.twitter.com/v6XqCBkCpj
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 27, 2023
𝐏𝐚𝐤𝐢𝐬𝐭𝐚𝐧 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 2️⃣-0️⃣ 𝐰𝐡𝐢𝐭𝐞𝐰𝐚𝐬𝐡 𝐨𝐯𝐞𝐫 𝐒𝐫𝐢 𝐋𝐚𝐧𝐤𝐚 🙌
Well played, boys 👏#SLvPAK pic.twitter.com/PdDIAy76Uy
— Pakistan Cricket (@TheRealPCB) July 27, 2023
Pakistan won the Test series against Sri Lanka by 2-0.
Nauman Ali the star with 7/70 in the 2nd innings of 2nd Test. pic.twitter.com/xl3ApCOx7r
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 27, 2023
Pakistan won the Test series 2-0 in Sri Lanka.
Top of the Points Table in WTC 2025. pic.twitter.com/tkokHL0tBh
— Johns. (@CricCrazyJohns) July 27, 2023
PAKISTAN WON THE TEST SERIES AGAINST SRI LANKA AND CLEANSWEEP BY 2-0.
What a performance by Pakistan, they dominated in this Test series and winning the series by cleansweep! pic.twitter.com/hIKEiuHVis
— Tanuj Singh (@ImTanujSingh) July 27, 2023
CONGRATULATIONS PAKISTAN 🇵🇰
A splendid whitewash By Pakistan Over Sri Lanka👏🏼👏🏼 Stunning bowling display by Nauman Ali, Abrar, and Naseem Shah as well.Amazing Batting by saud shakeel, Abdullah, and Salman Ali Agha.👏🏼✨#PAKvsSL #TestCricket #Pakistan @TheRealPCB pic.twitter.com/XF9ML3kwBk— Saeed Ajmal (@REALsaeedajmal) July 27, 2023
Great win Pakistan. Man of the series : Pakistan Fielding ! Never seen them catch better.
— Ramiz Raja (@iramizraja) July 27, 2023
Pakistan have won the Test match by an innings an 222 runs, won the series in Sri Lanka 2-0 🇵🇰💚
Alhamdulillah for Babar Azam and his team. Pakistan Zindabad ❤️ #SLvPAK pic.twitter.com/yEkkTbXd8D
— Farid Khan (@_FaridKhan) July 27, 2023
https://twitter.com/SharyOfficial/status/1684521261211303936?t=8xsKB-Tp-4giz4Jki3rO1w&s=19