ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই মহম্মদ সিরাজ

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। শেষ টেস্টটা ড্র না হলে এই সিরিজ ২-০-এ জিতে নিত টিম ইন্ডিয়া। যদিও তা হয়নি। এখন অবশ্য সেই কতা র মাথায়রাকতে চাননা ভারতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে তারা। সেখানেই দেখা যাবে না ভারতীয়দলের অন্যতম তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কতা মাথায়  রেখেই এই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় কে খেলবেন সেটাই এখন দেখার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে ছিলেন মহম্মদ সিরাজ। শেষ টেস্টে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু কয়েকমাস পরই ঘরের মনাঠে শুরু হবে বিশ্বকাপের আসর। সেখানে যে এই তারকা বোলার ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য হতে চলেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না। সেই কথা মাথায় রেখেই মহম্মদ সিরাজকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয়টিম ম্যানেজেমেন্ট থেকে নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে ছাড়াই খেলতে নামবে ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে৫ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ

টেস্ট শিবিরের সদ্সয রবিচন্দ্রন অশ্বিন, কেএস ভরত এবং অজিঙ্ক রাহানেদের সঙ্গেই দেশে ফিরে এসেছেন এই তারকাা ক্রিকেটার। তাঁর জায়গায় শোনাযাচ্ছে এই সিরিজে খেলতে পারেন শার্দূল ঠাকুর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াডে রয়েছেন তিনি। সেই জায়গাতেই খেলানো হতে পারে তাঁকে। বোলিংয়ের পাশাপাশি শার্দূল ঠাকুরের থেকে ব্যাটিংও পাবে ভারতীয় দল। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দলে অল রাউন্ডারের আধিক্যই রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কয়েক ঘন্টা পরই শুরু হতে চলেছে একদিনের সিরিজের প্রথম ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই ভারতীয়  শিবিরে গিয়েছিলেন অজিত আগরকর। সেখানেই রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মাদের সঙ্গে বিশ্বকাপের রোডম্যাপ নিয়েলোচনা করেছেন তিনি। সেই বৈঠকে যে ভারতীয় ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও কথাবার্তা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এবার একদিনের সিরিজে মহম্মদ সিরাজকে ভারতীয় দলে না রাখারই সিদ্ধা্ন্ত নেওয়া হয়েছে।

বারতীয় দলের হে একটানা ম্যাচখেলে চলেছঠেন মহম্মদ সিরাজ। আইপিএলের পরই ভারতীয় দলের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিলেন তিনি।  এরপরই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp