বিশ্বকাপের পরই দক্ষিণ আফ্রিকা সফর টিম ইন্ডিয়ার, ১০ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু সফর
আপডেট করা - Jul 14, 2023 7:36 pm

এই বছরই ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে ভারতীয় দল। রোহিত শর্মাদের সামনে এই মরসুম তো বটেই, আগামী মরসুমেও ঠাসা কর্মসূচী রয়েছে, তার ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। বিশ্বকাপ শেষ হওয়ার পরই দক্ষিণ আফ্রিকা সফর ভারতীয় দলের সামনে। টি টোয়েন্টি, ওডিআই ও টেস্ট সিরিজ খেলতে আগামী ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে চলেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেই নামবে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাতেই ক্রিসমাস ও বর্ষবরণ করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবারই দক্ষিণ আফ্রিকা সফরের সূচী ঘোষণা কর বিসিসিআই।
আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে অবশ্য ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আগামী ৫ অক্টোবরক থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল তাদের যাত্রা শুরু করবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানেই ভারতীয় দল যদি ফাইনালে ওঠে তচবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নেমেছে ভারতীয় দল। প্রায় একমাস চলবে সেই সিরিজ। গত ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। টেস্টের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় শিবির। এরকপরই আবার তাদের সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবেন রোহিত শর্মারা। এরইমাঝে এবার দক্ষিণ আফ্রিকা সফরের সূচীও ঘোষণা করে দিল বিসিসআই।
BCCI and @ProteasMenCSA announce fixtures for India’s Tour of South Africa 2023-24.
For more details – https://t.co/PU1LPAz49I #SAvIND
A look at the fixtures below 👇👇 pic.twitter.com/ubtB4CxXYX
— BCCI (@BCCI) July 14, 2023
আদামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সেই সফর। শুরুতেই ভারতীয় দল খেলবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচের সিরিজ। সেইসঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজও রয়েছে ভারতীয় দলের সামনে। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারী পর্যন্ত চলবে সিরিজ। নতুন বছর দক্ষিং আফ্রিকতেই পালন করবে টিমং ইন্ডিয়ার ক্রিকেটাররা। ২০২১ সালে এই দক্ষিণ আফ্রিকার কাছেই টেস্ট সিরিজে বিশ্রীভাবে হেরেছিল ভারতীয় দল। এরপরই টেস্ট নেতৃত্ব ছে়ড়েছিলেন বিরাট কোহলি। সেই সিরিজে ছিলেন না রোহিত শর্মা। দুবছর পর সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বে তাদের ঘরের মাঠেই বদলা নেওয়ার সুযোগ ভারতীয় দলের সামনে।
ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের সূচী
টি টোয়েন্টি সিরিজ
প্রথম টি টোয়েন্টি – ১০ ডিসেম্বর ( ডারবান)
দ্বিতীয় টি টোয়েন্টি – ১২ ডিসেম্বর ( জিকিইএবেরহা)
তৃতীয় টি টোয়েন্টি – ১৪ ডিসেম্বর ( জোহানেসবার্গ )
ওডিআই সিরিজ
প্রথম ওডিআই – ১৭ ডিসেম্বর ( জোহানেসবার্গ )
দ্বিতীয় ওডিআই – ১৯ ডিসেম্বর ( জিকিউএবেরহা )
তৃতীয় ওডিআই – ২১ ডিসেম্বর ( পার্ল )
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট – ২৬-৩০ ডিসেম্বর ( সেঞ্চুরীয়ন )
দ্বিতীয় টেস্ট – ৩-৭ জানুয়ারী ( কেপ টাউন )