ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কেরিয়ারের প্রথম টেস্ট দ্বিশতরানের স্মৃতিচারনায় বিরাট কোহলি
আপডেট করা - Jul 10, 2023 7:49 pm

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামছে ভারতীয় দল। এখানেই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজ কেলবে ভারতীয় দল। সেখানেই অবশ্য লড়াইটা শুরু হবে দুটো টেস্ট ম্যাচের সিরিজ দিয়ে। সেই সিরিজে নামার আগেই আবেগতাড়িত হয়ে পড়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটের কেরিয়ারে এই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর। শুধুমাত্র তাই নয় এখানেই রয়েছে বিরাট কোহলির জীবমনের অন্যতম সেরা একটা স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগাতেই টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরান করেছিলেন বিরাট কোহলি।
দ্বিশতরানের আনন্দ তো রয়েছেই, সেইসঙ্গে রয়েছে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী স্যার ভিভিয়ান রিচার্ডসের সামনে সেই দ্বিশতরান করতে পারার আনন্দ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে সেই স্মৃতির পাতাতেই যেন তলিয়ে গিয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ ১২ বছর পর ডমিনিকাতে খেলতে নামছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ২০১১ সালে শেষবার এই মাাঠে টেস্ট খেলেছিল ভারতীয় দল। সেই দলের সকলেই এখন অবসরে চলে গিয়েছেন। একমাত্র বিরাট কোহলিই রয়েছেন ভারতীয় শিবিরে। সেই ম্যাচ নিয়েও অত্যন্ত আবেগতাড়িত হয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রথম টেস্ট দ্বিশতরান পেয়েছিলেন বিরাট কোহলি
মাঝে কয়েকটা বছর সময় ভাল না গেলেও, এখনও গতবছরের শে, থেকেই বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছে রানের ঝলক। এশিয়া কাপ থেতকে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিরাট কেোহলি নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন। এইঅ বছরের সুরু থেকেও বিরাট কোহলির ব্যাটেছিল রানের ঝড়। ঘরের মাটে বর্ডার গাভাসকর ট্রফিতেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেখানেই শেষ টেস্টে সেঞ্চুরী করেছিলেন বি্রাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত হয়ে পড়েছেন।
এই নিয়ে বিরাট কোহলি স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জানিয়েছেন, “অবশ্যই আমার সেরা স্মৃতি রয়েছে অ্যান্টিগাতে। কারণ এই মাঠেই স্যার ভিভিয়ান রিচার্ডসের সামনে আমি টেস্ট কেরিয়ারের প্রথম দ্বিশতরানটা পেয়েছিলাম। সেই মুহূর্তটাই আমার কাছে ছিল অন্যতম সেরা একটা মুহূর্ত। কারণ সেই পারফরম্যান্সের পরই বিকেলে তিনি আমার সঙ্গে দেখা করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। এর থেকে ভাল আমার কাছে আর কী বা হতে পারে”।
কয়েকদিন আঈগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেমেছিল ভারতীয় দল। সেখানে অবশ্য জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে পারেননি বিরাট কোহলিও। এই সিরিজে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।