বাকি তিন অ্যাশেজ টেস্টের জন্য স্কোয়াড অপরিবর্তিত রাখল অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টে বাদ পড়া কামিন্স ও হ্যাজেলউড ফিরে এসেছেন

Australia cricket team
Australia cricket team. (Photo by Chris Hyde/Getty Images)

অ্যাশেজ সিরিজের বাকি তিন ম্যাচের জন্য অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে আবার যোগ দেবেন প্যাট কামিন্স এবং ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। এই দুই খেলোয়াড়ই ২য় টেস্ট খেলতে পারেননি। 

টেস্ট ম্যাচের আগে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসার পর কামিন্স বাদ পড়েছিলেন, এবং হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বাদ পড়েছিলেন। দুজনকে রাখার পাশাপাশি অ্যাশেজ সিরিজের বাকি অংশের জন্য প্রথম দুই টেস্টের দল অপরিবর্তিত রাখার ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।  

এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। “অস্ট্রেলিয়া মেলবোর্ন, সিডনি এবং হোবার্টে ভোডাফোন অ্যাশেজের অবশিষ্ট টেস্ট ম্যাচের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার এবং বুধবার ভ্রমণের দিন এবং বিশ্রামের দিন রয়েছে,” ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে।  

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া 

অ্যাশেজ সিরিজে এখনও পর্যন্ত ইংল্যান্ড দলের উপর আধিপত্য বিস্তার করেছে অস্ট্রেলিয়া। ১ম টেস্টে দ্য গাব্বাতে জো রুটের নেতৃত্বাধীন দলকে ৯ উইকেটে পরাজিত করার পর, অজিরা অ্যাডিলেড ওভালে ২য় টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে রয়েছে।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মোট ৪৭৩/৯ডি রান করার পর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৩৬-এর বেশী এগোতে পারেনি। ক্যাঙ্গারুরা ফলোঅন প্রয়োগ করেনি এবং দ্বিতীয় ইনিংসে তাদের স্কোরকার্ডে তোলে ২৩০/৯। ইংল্যান্ডের জন্য ৪৬৮ রানের বিশাল লক্ষ্য স্থির করে তারা। 

প্রতিবেদন লেখার সময়, ইংল্যান্ড ১৬৬/৭। ক্যাঙ্গারুরা জয় থেকে মাত্র ৩ উইকেট দূরে। বাটলার ২৩ রানে এখনো অপরাজিত। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ঝাই রিচার্ডসন। ২০২১-এর ২৬শে ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) তৃতীয় অ্যাশেজ টেস্ট ম্যাচটি শুরু হবে। 

অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ টেস্ট স্কোয়াড:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার। 

close whatsapp