আমেরিকায় ছুটির ফাকে ব্রায়ান লারা ও শেন বন্ডের সঙ্গে সঞ্জু স্যামসন

Sanju Samson with Brian Lara & Shane Bond
Sanju Samson with Brian Lara & Shane Bond. ( Image Source: Sanju/Instagram )

আইপিএল থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর।  মাঝে বেশ কয়েকটা দিন সময়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। যদিও সেই সিরিজ শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তার আগে অবশ্য খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ছুটির মেজাজে রয়েছেন সঞ্জু স্যামসন। এই মুহূর্তে তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সস্ত্রীক সেখানেই ছুটি্ কাটাচ্ছেন সঞ্জু স্যামসন। তার মাঝেই দুই কি্ংবদন্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাত সঞ্জু স্যামলনের।

আগামী১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। যদিও শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল।  তারপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচে নামতে চলেছে ভারত। সেই দলেই ভারতীয় শিবিরে সুযোগ হয়েছে সঞ্জু স্যামসনের। তার আগে আপাতত বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তার মাঝেই আমেরিকায় দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের সঙ্গে খোশ মেজাজে দেখখা গেল সঞ্জু স্যামসনকে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দধে একদিনের সিরিজের পরই টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। যদিও এখনও পর্যন্ত সেই দল ঘো,ণা করেনি বিসিসিআই। তবে শোনাযাচ্ছে সেই দলেও নাকি ভারতীয় দলে সুযোগ হতে পারে স়ঞ্জু স্যামসন। সেই সিরিজের দুটো ম্যাচ আবার এই আমেরিকার মাটিতেই খেলতে নামবে ভারতীয় দল।  সেই সিরিজের দল ঘো,ণার দিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে। তার আগেই বিশ্ব ক্রিকেটের দুই তারকা ক্রিকেটারের সঙ্গে  খোশ মেজাজে সঞ্জু স্যামসন।

শেন বন্ড ও ব্রায়ান লারার সঙ্গেই আমেরিকায় ছুটির মেজাজে রয়েছেন সঞ্জু স্যামসন। এবারের আইপিএলে এই দুজনই ছিলেন কোচের ভূমিকায়। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। এই সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ব্রায়ান লারার থেকে যে নানান উপদেশও সঞ্জু স্যামসন পেয়ে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ যে সঞ্জু স্যামসনের কাছে নিজেকে প্রমাণ করার অন্যতম সুযোগ তা বলার অপেক্ষা রাখে না।

টেস্ট দলে সুযোগ না পেলেও এবার ওডিআই দলেই সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। আগামী ২ জুলাইয়ের মধ্যেই ভারতীয় টেস্ট দলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিেজে পৌঁছবে। তার কয়েকদিন পরই ওডিআই স্কোয়াডের ক্রিকেটাররা তাদের সঙ্গে যোগ দেবেন সেখানে।

close whatsapp