সাদা বলের ফর্ম্যাটেই সূর্যকুমার যাদবকে ফোকাসের পরামর্শ

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Hannah Peters/Getty Images)

টেস্টে অভিষেক হলেও এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচের একটি ইনিংস খেলতে পেরেছেন ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের। সেখানে অবশ্য একটি ইনিংসই খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যদিও মাত্র ২০ বলই সেখানে খেলার সুযোগ পেয়েচিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর ভারতীয় টেস্ট দলে নেই সূর্যকুমার যাদব।

কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা করেছিল বিসিসিআই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলেই এনেকে সূর্যকুমার যাদবকে খেলানোর বর্তা দিয়েছিলেন। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশেষ কর্ণপাত করেনি তাতে। এবার সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানেও অনেকে সূর্যকুমার যাদবকে খেলানোর পরামর্শ দিয়েছিলেন। তারুণ্যে ভরপুর দলে সূর্যকুমার যাদবের খেলার পক্ষেই পরামর্শ দিয়েছিলেন অনেকে। সেই থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা হওয়ার পর সমালোচনার ঝড়টা আরও খানিকটা বেড়েছে।

আইপিএলের মঞ্চে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক সূর্যকুমার যাদব

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেন ভারতীয় টেস্ট দলে সূর্যকুমার যাদবকে রাখা হয়নি সেই সিদ্ধান্ত দেখার পরই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নাানান বিতর্ক। অবশেষে সেই সিদ্ধান্ত নিয়েই মুখ খুলতে শুরু করেছেন বিসিসিইয়ের কর্তারা। শোনাযাচ্ছে সূর্যকুমার যাদবকে লাল বলের ফর্ম্যাটে নয়। সাদা বলের ফর্ম্যাটেই চাইছেন তারা। সেই ফর্ম্যাটের দিকেই নাকি সূর্যকুমার যাদবকে বেশী করে ফোকাস করার বার্তা দেওয়া হয়েছে বিসিআইয়ের তরফে।

এইঅ প্রসঙ্গে বোর্ডের এক কর্তার তরফে ইনসাইড স্পোর্টসকে জানানো হয়েছে, “এটা অবশ্যই বলা যায় যে সূর্যকুমার যাদব যদি স্কোয়াডে থাকতেন তিনি রুতুরাজ কিংবা যশস্বী জয়সওয়ালের আগেই খেলতেন।তবে দল নতুন কাওকে দেখে নিতে চাইছেন। যদিও সূর্যকুমার যাদব একেবারেি টেস্টেরক পরিকল্পনার বাইরে নেই। আসন্ন এশিয়াকাপ ও বিশ্বকাপের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এই মুহূর্তে সাদা বল ফর্ম্যাটেই তাঁর ফোকাস করাটা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। সুযোগ তিনিও পাবেন”।

ভারতীয় দলের হয়ে সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেম সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের মঞ্চে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স মুগ্ধ হয়েছিলেন সকলে। এবারের আইপিএলেও সেই পারফরম্যান্স দেখা গিয়েছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। বিশ্বকাপের মঞ্চেও যে তিনি ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp