কনিকা আহুজা ও শ্রেয়াঙ্কা পাটিলের হাত ধরে এসিসি ওমেন্স ইমার্জিং কাপ জয়ী ভারতীয় মহিলা-এ দল

India A womens Team
India A womens Team. ( Image Source: Twitter )

কনিকা আহুজা ও শ্রেয়াঙ্কা পাটিলের হাত ধরে এসিসি মহিলাদের ইমার্জিং কাপ চ্যাম্পিয়ন ভারতীয়-এ দল। প্রতিপক্ষ বাংলাদেশ মহিলা ক্রিকেক দলকে মাথা তুলে দাঁড়াচেই দিল ভারতীয় মহিলা-এ দল। কয়েকদিন আগেই অনুর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কয়েকদিনের ব্যবধানেই ফের নতুন পালক জুড়ল তাদের মুকুটে। এই সাফল্য যে ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের কতটা আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। ফাইনালের মঞ্চে বাংলাদশের বিরুদ্ধে ৩১ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয়-এ মহিলা দল।

ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে যেমন ভারতীয় দলকে লড়াই করার জায়গায় পৌঁছে দিয়েছিলেন কনিকা আহুজা। তেমনই বল হাতে এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন ভারতীয় মহিলা এ দলের আরেক ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাটিল। তাঁর স্পিনের সামনে কার্যত তাসের ঘরের মতে ভেঙে পড়েছিল মহিলা দলের ব্যাটিং লাইনআপ। ভারতীয় মহিলা-এ দলের সামনে ফাইনালের ম়্চে ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচ হলেও এদিন দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স প্রদর্শন করে ভারতীয় মহিলা-এ দলের ক্রিকেটাররাই সাফল্যের হাসি হেসেছিল।

ব্যাট হাতে ৩০ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কনিকা আহুজা

এদিন টস জিতে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয়  মহিলা-এ দলের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। সেখানেই ভারতীয় দলের ওপেনার ও অধিনায়ক শ্বেতা অবশ্য বড় রান করতে পারেননি। মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। আরেক ওপেনার ইউ  ছেত্রা ২০ বলে ২২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেই পরিস্থিতিই ভারতীয় মহিলা-এ দলের মিডল অর্ডার ব্যাটাক দীনেশ বৃন্দা একটি ঝোড়ো ইনিংস খেলেন।তাতেই খানিকটা লড়াইয়ে ফিরেছিল ভারত।

তিনি ফেরেন ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে। কিন্তু মাঝপথে পরপর কয়েকটা উইকেট খুইয়ে বে্শ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় মহিলা-এ দল। সেই পরিস্থিতিতেই  মাঠে আসেন কনিকা আহুজা। তাঁর দক্ষ হাতে ভর করেই বাংলাদেশের মহিলা-এ দলের বিরুদ্ধে লড়াই করার  রানে পৌঁছেছিল ভারতীয় মহিলা-এ দল। ২৩ বলে ৩০ রান করেন তিনি। আর তাতেই শেষপর্যন্ত ভারতীয় মহিলা-এ দল পৌঁছয় ১২৭ রানে।

কম রানের লক্ষ্য হলেও ভারতীয় মহিলা-এ দলের লড়াইয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ মহিলা-এ দলের ব্যাটারর। মাত্র দুজন ছাড়া আর কেউই দুই অঙ্কের রান টপকাতে পারেননি। সেখানেই বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন শ্রেয়াঙ্কা পাটিল। ব্যাট হাতে না পারলেও, তাঁপ অফ স্পিনের সামনেই ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় বাংলাদেশ মহিলা-এ দলকে। ৪ ওভারে ১৩ রান দিয়ে তিনি একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। আর তাতেই সাফল্য ভারতীয় মহিলা-এ দলের।

close whatsapp