অ্যাশেজের মঞ্চে ৮ বছর পর সেঞ্চুরী ইনিংস জো রুটের

Joe Root
Joe Root. (Photo Source: Mike Egerton/PA Images via Getty Images)

ফ্যাব ফোরের অন্যতম সদস্য তিনি। অ্যাশেজের মঞ্চে নামার আগে স্টিভ স্মিথকে নিয়ে যতটা আলোচনা হয়েছিল, জো রুটকে নিয়ে কিন্তু সেভাবে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু এজবাস্টনে প্রথম দিনের শেষে জো রুটের কথাই সকলের মুখে। কেন তিনি ফ্যাব ফোরের অন্যতম একজন সেটাই যেন এদিন বুঝিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। অ্যাশেজের মঞ্চে দীর্ঘ খরা কাটালেন জো রুট। আট বছর পর অ্যাশজের মঞ্চে ফের জো রুটের ব্যাটে দেখা গেল সেঞ্চুরীর ঝলক। তাও বার সম্পূর্ণ আলাদা কায়দায় সেঞ্চুরী করলেন ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক।

কয়েকদিন আগে এই ইংল্যান্ডের মাটিতেই ভারতীয় দলকে ধরাশায়ী করেছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের সেই বোলিং লাইনআপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ব্যাটাররা। সেই তারকা বোলিং লাইনআপের বিরুদ্ধেই এদিন দাপুটে মেজাজে দেখা গেল জো রুটকে। সেইসঙ্গে  খানিকটা অন্য মেজাজেও পাওয়া গেল তাঁঁকে। টেস্টের মঞ্চে রিভার্স স্কুপের ওভার বাউন্ডারি হাঁকিয়ে কেরি্য়ারের ৩০ তম সেঞ্চুরী পেলেন তিনি। অ্যাশেজের মঞ্চে যেন এক রাজকীয় প্রত্যাবর্তন হল প্রাক্তন ব্রিটিশ অধিনায়কের।

১৫২ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন জো রুট

ব্যাট হাতে সবসময়ই টেকনিক্যাল শট খেলতেই বেশী দেখা গিয়েছে জো রুটকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই জো রুটই কিনা সেঞ্চুরী করলেন রিভার্স স্কুপ হাঁকিয়ে। ক্রিকেটের বাইশগজে তিনি যে সবকিছুই করতে পারেন সেটই বোধহয় বূুঝিয়ে দিলেন এই তারকা ক্রিকেটার।  ১৫২ বেলে ১১৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন জো রুট। সেইসঙ্গেই অ্যাশেজের মঞ্চে অবসান হয়েছে ৮ বছরের দীর্ঘ অপেক্ষার।

২০১৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। টেন্টব্রিজেই সেই সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু এরপরই যেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেঞ্চুরী করাতে খরা শুরু হয়েছিল। অবশেষে ২০২৩ সালের ১৬ জুন সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন জো রুট। শুধু তাই নয়, তাঁর গোটা ইনিংস জুড়়ে রয়েছে ৭টি বাউন্ডারি  ও ৪টি ওভার বাউন্ডারি।

যদিও সবচেয়ে বেশী অবাক করেছে জো রুটের রিভার্স স্কুপে ওভার বাউন্ডারি। জো রুটের কাছে কিন্তু এই শট একেবারেই অচেনা নয়। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বেশী ম্যাচ না খেললেও, অনুশীলনে বারবারই সেই শটের প্র্যাক্টিস করতে দেখা গিয়েছিল জো রুটকে। সেটাই যে এবার তিনি অ্যাশেজের মঞ্চে কাজে লগিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp