আগামী মরসুমেও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ওপরই ভারসা রাখছে দিল্লি ক্যাপিটালস

Sourav Ganguly
Sourav Ganguly. ( Image Source: Twitter )

এবারের আইপিএলে খুবই খারাপ পারফরকম্যান্স প্রদর্শন করেছে দিল্লি ক্যাপিটালস। একের পর এক ম্যাচ হেরে আইপিএলের লাস্ট বয়ের তকমা উঠেছিল তাদের গায়ে। সেখানে ডেভিড ওয়ার্নারের তত্ত্বাবধানে একেবারেই আশানারূপ ফল দেখাতে পারেনি দিল্লি ক্যাপিটালস শিবির। গোটা প্রতিযোগিতায় মাত্র ৫টি ম্যাচ জিততে পেরেছিল তারা। সেই থেকেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের সমালোচনায় যেমন সকলে সরব হয়েছিলেন. তেমনই দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফদের নিয়েও বেশ সমালোচনা শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে।

রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ানিয়েও নানান দাবী উঠতে শুরু করেছিল। যদিও শেষপর্যন্ত সেই রাস্তায় হাঁটতে নারাজ দিল্লি ক্যাপিটালস শিবির। আগামী মরসুমের জন্যও রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপরই বরসা রাখতে চলেছে দিল্লি ক্যাপিটালস শিবির। দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের টুইট তো অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে সকলকে। তবে দলের কোচিং স্টাফে বেশ কিছু বদল হতে পারে বলেই শোনাযাচ্ছে এখন। এবারের আইপিএলে প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির।

১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এবার নয় নম্বরে থেমেছিল দিল্লি ক্যাপিটালস

বেশ কয়েকবছর ধরেই দিল্লি ক্যাপিটালস শিবিরের প্রধান কোচের পদে রয়েছেন রিকি পন্টিং। আগেও একবার দিল্লি ক্যাপিটালস শিবিরের সহ্গে যুক্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে অবশ্য কয়েকদিন অব্য়হতি নিয়েছিলেন। এবারের আইপিএল সুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের  পদে বসেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে বসে সেভাবে কোনওরকম জাদু দেখাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরং আইপিএলের ইতিহাসে অন্যতম খারাপ পারফরম্যান্স দেখিয়েছে এবার দিল্লি ক্যাপিটালস।

এরপর থেকেই দিল্লি ক্যাপিটালসে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের ভবিষ্যত নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছিল। অঅনেকেই তাদের না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিতে শুরু করেছিলেন। যদিও দিল্লি ক্যাপিটালস শিবির সেই কথায় খুব একটা কান দিতে নারাজ। বরং আগামী মরসুমেও এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের ওপরই ভরসা রাখতে চলেছে তারা। সেই কথাই কার্যত জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দাল।

এবারের আইপিএলে ঋষভ পন্থ খেলতে পারেননি চোটের জন্য। সেই জায়গাতেই দিল্লি ক্যাপিটালকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পরবর্তী মরসুমে ঋষভ পন্থ ফিরলে যে দিল্লি ক্যাপিটালসও ঘুরে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। পার্থ জিন্দালের মতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং এখন থেকেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে জানালেন পার্থ জিন্দাল।

close whatsapp