ভারতের হারের পরই রবিচন্দ্রন অশ্বিনের ইঙ্গিতপূর্ণ টুইট, শুরু নতুন জল্পনা

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

গতবারের পর এবারও চিত্রটা বদলালো না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে ফাইনালের মঞ্চে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া।  ২০৯ রানে অস্ট্রেলিয়ার কাছে হারের পর থেকেই নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে ভারতীয় দলের প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার সিদ্ধান্ত নিয়েই সবচেয়ে বেশী সরব হয়েছিলেন সকলে। ফাইনালের মঞ্চে এবার দলের দ্বাদশ ব্যক্তি হিসাবে দেখা গিয়েছিল অশ্বিনকে। ফাইনালে হারের টুইট করে হতাশার বহিঃপ্রকাশ রবিচন্দ্রন অশ্বিনের।

বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ শুরু হওয়ার আগে থেকেই এবার রবিচন্দ্রন অশ্বিনের খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। যদিও শেষপর্যন্ত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে ভারতীয় দলের প্রথম একাদশে দেখা গিয়েছিল শার্দূল ঠাকুরকে। শার্দূল ঠাকুর ভাল পারফরম্যান্স দেখালেও শেষপর্যন্ত ভারতীয় দল জিততে পারেনি। সেই পরিস্থিতি থেকেই রবিচন্দ্রন অশ্বিনেকে না খেলানো নিয়ে সোচ্চ্বার হয়েছিলেন সকলে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের

টেস্টের মঞ্চে ভারতীয় দলের হয়ে বরাবরই সফল হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাস আগে শেষ হওয়া বর্ডার গাভাসকর ট্রফিতেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল তাঁর ঝুলিতে। সেই অশ্বিনকেই প্রখথম একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই সিদ্ধান্ত যে  সকলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই মতো শুরু হয়েছিল সমালোচনাও। এবার ভারতের হারের পর হতাশ অশ্বিনের টুইট।

রবিচন্দ্রন অশ্বিন তাঁর টুইটে লিখেছেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে এই প্রতিযোগিতা শেষ করার জন্য অস্ট্রেলিয়াকে অনেক শুভেচ্ছা। হারা দলের দিকে থা্কাটা সবসময়ই যথেষ্ট হতাশাজনক। শেষ দুই বছর ধরে অনেক পরিশ্রম করে এই জয়গায় পৌঁছতে হয়েছিল আমাদের।  বিভিন্ন আলোচনা এবং নানান হিসাব নিকাশের মধ্যে সকল সতীর্থ এবং কোচেদের তাদের কাজের মর্যাদা দেওয়াটা একেবারেই যথার্থ। বিশেষ করে কোচিং স্টাফ, যাদের সমর্থন সবসময় পাওয়া গিয়েছে”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে অনিল কুম্বলের পর একমাত্র ভারকতীয় বোলার হিসাবে ১০০ উইকেোটের মালিক রবিচন্দ্রন অশ্বিন। শুধুমাত্র তাি নয় , এই মুহূর্তে ভারতীয় দলের সেরা বোলারের তকমাও রয়েছে তাঁরই গায়ে। কিন্তু সেই অশ্বিনকেই না খেলানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না কেউ। ম্যাচ হারের পর অশ্বিনের এই টুইট ঘিরেও কিন্তু নানান জল্পনা শুরু হয়েছে।

close whatsapp