দ্বিতীয় ইনিংসে আউটের সিদ্ধান্ত নিয়ে হতাশ শুভমন গিল, সোশ্যাল মিডিয়াতে তারই বহিঃপ্রকাশ

Shubman Gill Out
Shubman Gill Out. ( Image Source: Twitter )

আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে কিন্ত দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন শুভমন গিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুভমন গিলের দ্বিতীয় ইনিংসের আউটের সিদ্ধান্তটাই এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সবচেয়ে বড় বিতর্কের জায়গা। স্কট বোলান্ডের বলে শুভমন গিলের ক্যাচটা আদৌ  ক্যামেরণ গ্রীঁণ নিতে পেরেছিলেন কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে রয়েছে। যদিও আম্পায়ারের সিদ্ধান্তে শেষপর্যন্ত মাঠ ছাড়তেই হয়েছিল শুভমন গিলকে। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে যে সুভমন গিল নিজেও যথেষ্ট হতাশ তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়াতে তার বহিঃপ্রকাশও করতে দ্বিধা করেননি তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শুরুটা বেশ ভালই করেছিলেন শুভমন গিল। কিন্তু সেই সময়ই স্কট বোলান্ডের বলে তাঁক ক্যাচ নেন অস্ট্রেলিয়ার আরেক তরুণ ক্রিকেটার ক্যামেরণ গ্রীণ। কিন্তু সেই ক্যাচ নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সেখানেই শেষপর্যন্ত ডিআরএসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয় নি। স্কৃণে বারবার বল ধরার পরও মটি ছুঁয়েছে মেনে হলেও শেষপর্যন্ত তৃতীয় আম্পায়ার আউটেকরই সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই সিদ্ধান্ত দেখার পর থেকেই সমালোচনায় মুখর হয়েছেন সকলে।

দ্বিতীয় ইনিংসে ১৮ পানে সাজঘরে ফিরেছিলেন শুভমন গিল

শুভমন গিল নিজেও যে সেই সিদ্ধান্ত একেবারে মেনে নিতে পারছেন না তা বলার অপেক্ষা রাখে না। সেই ঝলক দেখা গিয়েছে শুভমন গিলের সোশ্যাল মিডিয়া পেজেও। টুইটার এবং ইনস্টাগ্রাম,দুই জায়গাতেই তাঁর সেই ক্যাচের ছবি পোস্ট করেছেন শুবমন গিল। তিনি যে এখনও পর্যন্ত নিজে সেই আউটের সিদ্ধান্ত বি্শ্বাস করতে নিতে পারছেন না তা বলাই বাহুল্য। সোশ্যাল মিডিয়াতেই সেই ছবি দিয়ে নিজের হতাশার বহিঃপ্রকাশ করেছে্ন শুভমন গিল।
https://twitter.com/ShubmanGill/status/1667581278365929472

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। গুজরাত টাইটান্সের ফাইনালে পৌঁছনোর পথেও যে তাঁর অবদান ছিল অনস্বীকার্য তা বলারপ অপেক্ষা রাখে না। সেখানেই সর্বোচ্চ রান করে এবার অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছিলেন শুভমন গিল। সেই পারফরম্যান্সের ধারা এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও তাঁর থেকে দেখার প্রত্যাশায় ছিলেন সকলে। কিন্তু পরপর দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন শুভমন গিল।

তবে দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়েবতর্ক  থামতেই চাইছে না। প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা সকলেই সিদ্ধান্ত নিয়েপ্রশ্ন তুলতে শুরু করেছেন। সেখানেই শুভমন গিলের সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট যে সেই বিতর্কের আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট তা বলাই বাহুল্য।

close whatsapp