শুভমন গিলকে দ্রুত সাজঘরে ফিরিয়ে দিতে পেরে আপ্লুত স্কট বোলান্ড

Scot Bolland
Scot Bolland. ( Photo Source : Gettyimages )

এই বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার শুভমন গিল। বছরের শুরু থেকেই দেশের জার্সিতে যেমন ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি, তেমনই আইপিএলের মঞ্চেও শুভমন গিল ছিলেন অপ্রতিরোধ্য। তাঁর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই শুভমন গিলকে নিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেও শুভমন গিলকে নিয়ে সকলেই আশাবাদী ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শুভমন গিল পারেননি। মাত্র ১৩ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। এই তরুণ ক্রিকেটারকে তাড়াতাড়ি সাজঘরে ফেরাতে পেরে আপ্লুত স্কট বোলান্ডও।

জশ হেজেলউড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার কয়েকদিন আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। সেই থেকেই স্কট বোলান্ডের নাম ঘোরাপেরা করছিল অস্ট্রেলিয়া শিবিরে। ভারতের বিরুদ্ধে প্রতম একাদশে স্কট বোলান্ডকে রেখেই প্রথম একাদশ তৈরি করেছিল অস্ট্রেলিয়া শিবির। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না তা  বলার অপেক্ষা রাখে না। এদিন ভারতের বিরুদ্ধে শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন শুভমন গিলকে।  সেই কাজটা করতে পেরেই আপ্লুত অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার।

মাত্র ১৩ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন শুভমন গিল

প্রথমে ব্যাটিং করে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া  ৪৬৭ রান করেছে। সেখানেই জবাবে ব্যাটিং করতে নেমে  শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের টপ অর্ডার। রোহিত শর্মা থেকে শুভমন গিল. বিরাট কোহলিরা ক্রিজে থাকতেই পারেননি বেশীক্ষণ।অএদিন রোহেত শর্মার সঙ্গে শুভমন গিলের দিকেই সবচেয়ে বেশী নজর ছিল সকলের। সেখানেই ১৩ রানের মাথায় স্কট বোলান্ডের বলে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হেয়েছিলেন শুভমন গিল। শুভমন গিলকে শুরুতেই ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়া শিবিরে যে স্কট বোলান্ড স্বস্তির সঞ্চার করেছিলেন তা বলার অপেক্ষা রাখে  না। তিনি নিজেও সেই উইকেট পেয়ে আপ্লুত।

প্রথম দিনের শেষে সেই প্রসঙ্গেই স্কট বোলান্ড জানিয়েছেন, “আমি সত্যিই খুব খুশি। তবে এই টেস্ট শুরু হওয়ার আগেই আমি সত্যিই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু এই ম্যাচে সুযোগ পেয়ে সত্যিই আমি আপ্লুত। শুভমন একজন অত্যন্ত দক্ষ ক্রিকেটার। তাঁকে তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়ে দিতে পেরে আমি আপ্লুত। এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে আমরা একটা ভাল পজিশনে রয়েছি। দ্বিতীয় দিনের শেষে অনেকটাই শক্তিশালী অবস্থায় রয়েছি আমরা। তৃতীয় দিন ভারতীয় দল ব্যাটিং করবেন। সেই পরিস্থিতিটা অত্যন্ত কঠিন হতে চলেছে”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুতেই ভারতীয় দলের টপ অর্ডার সাজঘরে ফিরে গিয়েছিল। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মাদের মতো ব্যাটাররা প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তবে দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp