টপ অর্ডার ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দিনের শেষে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারত

India vs Australia
India vs Australia. (Photo Source: Justin Setterfield/Getty Images)

প্ৰথম দিনে অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শন করার পর দ্বিতীয় দিন খুব বেশি সময় ক্রিজে টিকতে পারেননি স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড। স্মিথ এবং হেড যথাক্রমে ২৬৮ বলে ১২১ এবং ১৭৪ বলে ১৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তাদের দুজনের মধ্যে ২৮৫ রানের একটি দারুন পার্টনারশিপ গড়ে ওঠে। ট্র্যাভিস হেডকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন মহম্মদ সিরাজ।

এরপর অ্যালেক্স কেরি বাদে অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার খুব বেশি রান করতে পারেননি। কেরি ৭টি চার এবং ১টি ছয় সহ ৬৯ বলে ৪৮ রান করেন। ভারতের বোলাররা ম্যাচে কামব্যাক করার পর একের পর এক উইকেট হারাতে থাকে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। শেষমেশ ১২১.৩ ওভারে ১০ উইকেটে ৪৬৯ রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

এই ইনিংসে ভারতীয় দলের সবথেকে সফল বোলার ছিলেন মহম্মদ সিরাজ। তিনি ২৮.৩ ওভারে ১০৮ রান দিয়ে ৪ উইকেট নেন। মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর যথাক্রমে ২৯ ওভারে ১২২ রান এবং ২৩ ওভারে ৮৩ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। রবীন্দ্র জাদেজা ১৮ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন। উমেশ যাদব কোনো উইকেট পাননি।

দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত

অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড় সমান রানের লিড তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সবার প্রথমে আউট হন রোহিত শর্মা। তিনি ২৬ বলে মাত্র ১৫ রান করতে সক্ষম হন। ফর্মে থাকা ব্যাটার শুভমন গিলও বেশি রান করতে পারেননি। তিনি ১৫ বলে ১৩ রান করেন। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলিও ব্যাট হাতে ব্যর্থ হন। পূজারা এবং কোহলি যথাক্রমে ২৫ বলে ১৪ রান এবং ৩১ বলে ১৪ রান করেন।

এরপর অজিঙ্কা রাহানে এবং রবীন্দ্র জাদেজা মিলে পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেন। তাদের দুজনের মধ্যে ৭১ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। জাদেজা মাত্র ৫১ বলে ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে এবং কেএস ভরত। রাহানে এবং ভরতের রান হল যথাক্রমে ৭১ বলে ২৯* এবং ১৪ বলে ৫*। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর হল ৩৮ ওভারে ৫ উইকেটে ১৫১। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন এবং নাথান লিয়ন প্রত্যেকেই এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp