বিরাট কোহলির মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ
আপডেট করা - Jun 7, 2023 2:57 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের মঞ্চে নামার আগে স্টিভ স্মিথমে প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি। স্টিভ স্মিথকেই এই প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার বললেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে একটা আলসোচনা একেবারে তুঙ্গে। টেস্টের মঞ্চে সেরা ব্যাটার কে। বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ। এই দুই তারকাকে নিয়ে আলোচনা থামতেই চায়না। সেখানেই এবার স্টিব স্মিথকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্টিভ স্মিথের জন্যই ঝড়ে পড়ল প্রশংসা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের েই তারকা ক্রিকেটার।বরাবরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। কয়েকদিন আদে বর্ডার গাভাসকর ট্রফিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বিরাট কোহলি। সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। যদিও এই টেস্ট সিরিজে স্টিভ স্মিত সেভাবে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে নামার াগে স্টিভ স্মিতকেই সেরা ব্যাটার বলছেন বিরাট কোহলি।
এই মুহূর্তে টেস্টের মঞ্চে ৩০টি সেঞ্চুরী রয়েছে বিরাট কোহলির
টেস্টের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৯৭৯ রান রয়েছে বিরাট কোহলির।এই মঞ্চেও বিরাট কোহলির সঙ্গে স্টিভ স্মিথের েকটা লড়াই চলবে তা বলার অপেক্ষা রাখে না। সেিসঙ্গে এই মঞ্চেি একাদিক রেকর্ডের সামনে রয়েছেন বিরাট কোহলি। যদিও সেঞ্চুরীর নীরিখে বিরাট কোহলির তেকে টেস্টের মঞ্চে বেশ কয়েক দাপ এগিয়েই রয়েচেন স্টিভ স্মিথ। সমস্তগ দিক বিচার করেই স্টিভ স্মিথকে এগিয়ে রাখছেন বিরাট কোহলি। বিরাটের চোখে টেস্টের মঞ্চে স্টিভ স্মিথই সেরা ব্যাটার।
এই প্রসঙ্গে বিরাট কোহলি জানিয়েছেন, “আমার মতে স্টিভ স্মিথই এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার। ক্রিকেটের বিভিন্ন ক্,েত্রেই নিজের দূরদর্শিতার পরিচয় দিয়েছেন স্টিব স্মিথ। য়দি এই প্রজন্মের অন্য কোনও টেস্ট ব্যাটারকে তাঁর সঙ্গে তুলনা করে দেখা যায়, তবে বোধঝা যাবে ৮৫ থেকে ৯০টি টেস্টে এক টানা ৬০-এর আশেপাশে গড় রয়েছে তাঁর। যা একেবারেই অনবদ্য। য়ে ধারাবাহিকতা এবং প্রভাব তিনি দেখিয়েছেন, শেষ দশ বছরে কোনও ক্রিকেটারের থেকেই তা দেখা যায় নি। অবশ্যই অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশানে অন্যতম সেরা দুই ব্যাটার”।
এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চেও যে বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ লড়াইয়ের দিকে সকলের নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।