পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে আইসিসির প্রতিযোগিতার ফাইনালে নামতে চলেছেন রোহিত শর্মা
আপডেট করা - Jun 7, 2023 2:15 pm

কিছুক্ষণের মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই এখন দেখার। সেই মঞ্চেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে এবার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই এক নতুন নজির গড়বেন তিনি। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে আইসিসি প্রতিযোগিতার ফাইনালে নামতে চলেছেন রোহিত শর্মা। তাঁর আগে মাত্র চারজন ভারতীয় অধিনায়কই আইসিসির প্রতিযোগিতার ফাইনালে নেমেছিলেন।
২০২১ সালে ভারতীয় দলের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়কের দায়িত্ব উঠেছিল রোহিত শর্মার কাঁধে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও উঠেছিল এই তারকা ক্রিকেটারের কাঁধে। এই বছরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডারক গাভাসকর ট্রফি জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। বুধবার ভারতীয় সময় দুপুর তিনটের সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।
রোহিত শর্মার আগে চারজন ভারতীয় অধিনায়ক ফাইনালে পৌঁছেছিলেন
সে্ই ম্যাচে নামার সঙ্গেই রোহিত শর্নার মুকুটে উঠতে চলেছে এবার এক নতুন মুকুট। পঞ্চম ভারতীয় অধিনায়ক হিসাবে আইসিসির প্রতিযোগিতার ফাইনালে নামতে চলেছেন রোহি্ত শর্মা। তাঁর আগে কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিরা অধিনায়ক হিসাবে ফাইনালে পৌঁছেছিলেন। যদিও তাদের মধ্যে সবচেয়ে বেশী সাফল্য এসেছিল মহেন্দ্র সিং ধোনির হাতেই। অধিনায়ক হিসাবে তিনিই জিতেছেন সর্বোচ্চ আইসিসি ট্রফি। এবার রোহিত শর্মা সেটা পারে কিনা সেটাই দেখার।
১৯৮৩ সালে প্রথমবার ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। কপিল দেবের নেতৃত্বে ফাইনালে পৌঁছনোর সঙ্গে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছিল ভারতীয় দল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দুবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পৌঁছেছিল ভারতীয় দল। সেখানেই মাত্র একবার জিততে পেরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছলেও জিততে পারেনি টিম ইন্ডিয়া।
এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেখান তেকেই সাফল্যের রস্তায় এগনো শুরু করেছিল টিম ইন্ডিয়া। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয় এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। এমএস ধোনির নেতৃত্বে ২০১৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও অবশ্য শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। এরপর বিরাট কোহলির নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামছে ভারত।