এফএ কাপ ফাইনালে ওয়েম্বলির গ্যলারীতে বিরাট কোহলি ও অনুস্কা শর্মা
আপডেট করা - Jun 3, 2023 5:07 pm

এফও কাপ ফাইনাল ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে। এফএ কাপ পাইনালের মঞ্চে শনিবার ম্যাঞ্চেস্টার ডার্বি। সেই ম্যাচ ঘিরে যে এই মুহর্তে উত্তেজনার পারদ ক্রমশই উর্দ্বগামী তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্য়াচেই দর্শকের আসনে দেখা যেতে চলেছে বিরাট কোহলি ও অনুস্কা শর্মাকে। আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্য়াচের জন্য বেস কয়েকদিন আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। তারই মাঝে এবার এফএ কাপ ফাইনালে দেখতে যাবে বিরুস্কা।
শনিার বারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ওয়ম্বলি স্টেডিয়ামে হতে চলেছে এফএ কাপ ফাইনাল। সেখানেই ইংল্য়ান্ডের দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি। ইংলিশ প্রিমিয়ার লিগ হোক কিংবা অন্য কোনও প্রতিযোগিতা। ম্যাঞ্চেস্টার ডার্বির উন্মাদনা সবসময়ই আলাদা। এফএ কাপ পাইনালেই এবার হতে চলেছে সেই ম্যাঞ্চেস্টার ডার্বি। লন্ডনে থাকাকালীন ফুটবল ভক্ত বিরাট কোহলি কী আর সুযোগ হাতছাড়া করেন। শনিবার সস্ত্রীক এফএ কাপ ফাইনালে ম্যাঞ্চেস্টার ডার্বির স্বাক্ষী হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ডেই রয়েছেন বিরাট কোহলি ও অনুস্কা শর্মা
ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্েরতিও তাঁর ভালবাসা কম নয়। এর াগেও বারবার সেই চবি আমরা দেখতে পেয়েচি. িংল্যান্ডে খেলতে গিয়ে হ্যারি কেনের সঙ্গে বিরাট কোহলির সাক্ষাত করা। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি তাঁর ভালবাসা। দেশের মাটিতে বিরাট কোহলি ও সুনীল ছেত্রীর বন্ধুত্বের কথা তো সকলেরই জানা। সেই বিরাট কোহলিই এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। যেখানে আর কিছুক্ষণের মদ্য়েই সুরু হতে চলেছে এফএ কাপ ফাইনাল। সেখানেই দর্শকাসনে বসতে চলেছেন বিস্ব ক্রিকেটের এই আইকন।
শোনাযাচ্ছে পুমার তরফে আমন্ত্রণেই এই ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন সস্ত্রীক বিরাট কোহলি। অনুস্কা সর্মা এবং বিরাট কোহরলি দুজনেই এই সংস্থার ব্র্যান্ড অম্বাসেডর। সেই সূত্রেই তাদের এই ম্যাচে আমন্ত্রন জানানো হয়েছে। একইসঙ্গে এই সংস্খা ম্যাঞ্চেস্টার সিটিরও অন্যতম স্পনসর। বিরাট কোহলি ও অনুস্কা শর্মার এই ম্যাচে উপস্থিত থাকার কথা জানাজানির পর থেকেই বিরাট বক্তদের মধ্যে তাঁকে মাঠে দেখার উত্তেজনা বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেবন বিরাট কোহলি। এবারের আইঅপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। সেই ধারা যে এই মঞ্চেও বিরাট কোহলি অব্যহত রাখবেন, সেই প্রত্যাশাতেই রয়েছেন সকলে।