বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ধারাভাষ্যকারের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং

Sourav gangylu & Ricky ponting
Sourav gangylu & Ricky ponting. ( Image Source: Getty Images )

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন সময়। এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। দুই জদলের লড়াই নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে।  ম্যাচের সময় মাঠে যেমন উত্তেজনার থাকবে। তেমনই এবার মাঠের বাইরেো থাকতে চলেছেন একঝাঁক তারকা.। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কমেন্ট্রি বক্সে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের সময় দিল্লি ক্যাপাটালসের শিবিরে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার আরেক নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে।

আগামী ৭ জুন তেকে শুরু হতে চলেছে বিস্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে সেই ্মযাচেি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে দেখা যেতে চলেছে এক অন্য ভূমিকায়। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালে এূার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একইসঙ্গে এই ম্যাচের ধারাভাষ্য দিতে দেখা যাবে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকেও। এই ম্যাচ ঘিরে ক্রমশই যেন চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ।

কয়েকদিন আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং

এরপ আগেও অবশ্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কমেন্ট্রি করতে দেখা গিয়েছে। ২০১৯ বিশ্বকাপের সময়ও তিনি ধারাভাষ্য দেওয়ার দায়িুত্ব সামলেছেন। এবার ফের একটা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংকে একসঙ্গে মাঠে দেখা গিয়েছিল। দিল্লি ক্য়াপিটালসের শিবিরের কোচিং স্টাফের সঙ্গে ছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের তোটের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। সেইসঙ্গে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবারও েকবার একসঙ্গে দেখা যেতে চসেছে তাগের।

যদিও এবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। আগামী ৭ জুন তেকে শুরু হতে চলা এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনালের মঞ্চে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে। স্টার স্পোর্টসের তরফেই এই দুজনে্র সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতিমদ্য়েি এই ্ময়াচের জন্য ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই ইংরাজিতে ধারাভাষ্য় দেবেন নাসির হুসেন, রিকি পন্টিং,  ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, কুমার সঙ্গাকরা এবং হর্ষ ভোগলে।

সেখানেই হিল্দিতে ধারাভাষ্য দিতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়. জতীন সপ্রু, হরভজন সিং, দীপ দাশগুপ্ত এবং এস শ্রীসন্থদের মতো তারকা ক্রিকেটারদের। সৌরভ গঙ্গোপাধ্যায়তে এই নতুন ভূমিকায় দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে।

close whatsapp