শ্রেয়াস বা বিহারীর মধ্যে একজন সুযোগ পাবে প্রথম একাদশেঃ এমএসকে প্রসাদ
তাঁর মতে দল নির্বাচনের সময় বিহারীকে উপেক্ষা করা কঠিন হবে
আপডেট করা - Dec 12, 2021 3:15 pm

অনেকের বিস্মিত হয়েছিল যখন হনুমা বিহারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে সুযোগ পাননি। অন্যদিকে, তাঁকে দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে অনানুষ্ঠানিক টেস্টের জন্য ভারত এ-র হয়ে পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকা পাঠানো হয়েছিল, যাতে আখেরে তাঁরই লাভ হয়েছে। তাঁর সাম্প্রতিক ফরর দেখে প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন যে আসন্ন দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম একাদশে বিহারীকে উপেক্ষা করা বেশ কঠিন। এর সাথে তিনি মনে করেন প্রথম একাদশে স্থান পাওয়ার জন্য বিহারীর মূল লড়াই হবে শ্রেয়াস আইয়ারের সঙ্গে।
ভারতের শেষ বর্ডার গাভাস্কার ট্রফিতে সিডনি টেস্টের সময় বিহারী ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। সেই ম্যাচে চোট নিয়ে খেলেও তিনি ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছিলেন। তিনটি অনানুষ্ঠানিক টেস্টে ২৮ বছর বয়সী ব্লুমফন্টেইনে তিনটি হাফ সেঞ্চুরি করেছিলেন। তিনি ইংল্যান্ড সফরের অংশ থাকলেও চূড়ান্ত একাদশে জায়গা পাননি।
“প্রথমত, সে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা পাওয়ার যোগ্য ছিলেন। আমার মনে হয় যেহেতু সে সুযোগ পাবে না, তাই তারা তাকে ভারত এ সফরের জন্য পাঠাবে। দ্বিতীয়ত অনানুষ্ঠানিক টেস্টে তিনি দুটি (তিন) হাফ সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, এমন কেউ আছেন যিনি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে গিয়ে ভালো করেছেন। আপনি যদি একজন যুবকের দিকে তাকান, তাহলে হনুমা বিহারীর খেলা উচিত,” ইন্ডিয়া টুডে প্রসাদকে উদ্ধৃত করেছেন।
হনুমা বিহারী এমন একজন যার টেকনিক মজবুত: এমএসকে প্রসাদ
কথোপকথনে আরও এগিয়ে নিয়ে গিয়ে, প্রসাদ বলেছিলেন যে বিহারীর সাম্প্রতিক ফর্মের কারণে দক্ষিণ আফ্রিকায় নির্বাচকরা তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাববেন। যদিও, প্রসাদ মনে করেন যে সমস্ত কিছু নির্ভর করবে টিম কম্বিনেশনের উপর কারণ শ্রেয়াস আইয়ারকেও উপেক্ষা করা কঠিন হবে।
“খেলোয়াড়ের কাছ থেকে তারা কী আশা করছে, সে কী ভূমিকা পালন করবে তার ওপর অনেক কিছু নির্ভর করে। হনুমা বিহারী এমন একজন ক্রিকেটার যার টেকনিক মজবুত। একইভাবে, শ্রেয়াস আইয়ার এমন একজন যিনি একটু আগ্রাসন আনতে পারেন। সুতরাং, সবই নির্ভর করবে ব্যাটিং অর্ডারের উপর এবং টিম ম্যানেজমেন্ট তাদের মিডল অর্ডার ব্যাটার থেকে কী ধরনের ভূমিকা আশা করে। তার ভিত্তিতে, তাদের মধ্যে একজনকে সুযোগ দেওয়া যেতে পারে,” যোগ করেছেন প্রসাদ।