অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি ও পূজারাই ভারতীয় দলের প্রধান অস্ত্র, মত রিকি পন্টিংয়ের
আপডেট করা - Jun 1, 2023 5:22 pm

আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। সদ্য শেষ হয়েছে আইপিএল। এই মুহূর্তে সকলের নজর রয়েছে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকেই। সেখানেই শেষপর্যন্ত কোন অধিনায়কের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই ভারতীয় দলের দুজন ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার দিকেই সকলের নজর থাকবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে নিয়েই অস্ট্রেলিয়া শিবিরে সবচেয়ে বেশী চিন্তা রয়েছে বলে মনে করছঠেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বরাবরই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। এবার তাদের বিরুদ্ধেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। তবে অস্ট্রেলিয়া শিবিরে যে বিরাট কোহলিও চেতেশ্বর পূজারাকে নিয়েই বিশেষ আলোচনা হবে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন বিরাট কোহলি
এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েচিলেন বিরাট কোহলি। শুধুমাত্র তাই নয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। শুধুমাত্র তাই নয় নতুন বছরেও ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এবার বিরাট কোহলি। এছাড়া সদ্য ভাল ফর্মে রয়েছেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটেও এবার চারটি সেঞ্চুরী রয়েছে চেতেশ্বর পূজারার। সেজন্যই ফাইনাল শুরু হওয়ার আগে বিরাট বার্তা প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের।
সেই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়ান দল এই মুহূর্তে বিরাট কোহলিকে নিয়েই সবচেয়ে বেশী আলোচনা করা হবে। এটা নিয়ে কোনও সন্দেহই নেই। সেইসঙ্গে চেতেশ্বর পূজারাকে নিয়েও হবে আলোচনা। অতীতেও বহুবার দেখা গিয়েছে যে ভারতীয় শিবিরের অন্যতম স্তম্ভ হয়ে উটেছিলেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ান পিচে বরাবরই তিনি ভাল খেলেন। এই পিচের সঙ্গেও অস্ট্রেলিয়ান পিচের সাদৃশ্য রয়েছে”।
বিরাট কোহলি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “তারা এটাও ভালভাবে জানেন যে গত সপ্তাহে বিরাট কোহলি দুরন্ত পারফরম্যান্স দেখাবেন। অবশ্যই সেটা টি টোয়েন্টি ক্রিকেটে করেছেন তিনি”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ২৪ ম্যাচে ১৯৭৯ রান রয়েছে বিরাট কোহলির। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাঁর সর্বোচ্চ রান রয়েছে ১৮৬। ফাইনালের মঞ্চেও বিরাট কোহলি একবার ফের জ্বলে ওঠেন কিনা সেটাই এখন দেখার।