“গতবারের ব্যর্থতার মঞ্চ থেকেই এবারের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল আমাদের” – রুতুরাজ গায়কোয়াড়
আপডেট করা - May 24, 2023 5:58 pm

২০২১ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবছর চেন্নাই সুপার কিংসকে নিয়ে সকলে উত্তেজিত থাকলেো শেষরক্ষা করতে পারেনি তারা। লিগ পর্বেই থেমেছিল চেন্নাই সুপার কিংসের দৌড়। সেই হারের পর থেকেই তাদের প্রস্তুতি নাকি শুরু হয়ে গিয়েছিল। সেই ফলই যে এবারের আইপিএলেতারা পাচ্ছেন তা মেনে নিতে কোনও দ্বিধা নেই চেন্নাি সুপার কিংসের তরুণ তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়ড়। আইপিএলের ফাইনালে পৌঁছনোর পরই সেই কথা নিয়ে মুখ খুলেছেন রুতুরাদ গায়কোয়াড়।
গতবারের আইপিএলে তাদের যাত্রা শেষ হওয়ার পর থেকেই ধুরে দাঁড়ানোর প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছিল। কোন কোন জায়গায় তাদের ভুল হয়েছিল। কোন দিকে তাদের বিশেষ নজর দিতে হবে সেইসমস্ত নিয়েি তাদের মধ্যে নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছিল। আর সেই হিসাব নিকাশ গুলোই যে এবারেরক আইপিএলে চেন্নাই সুপার কিংসে এমন সাফল্যের দিকে এগিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের মঞ্চে প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের মতো দলের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস।
৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়
গুজরাত টাইটান্সের অল স্টার দলের বিরুদ্ধে ধারেভারে কিন্তু খানিকটা পিছিয়েই ছিল তারা। কিন্তু রুতুপাজ গায়কোয়াড়দের দুর্ধর্ষ পারফরম্যান্স এবং এমএস ধোনির অসাধারণ নেতৃত্বই চেন্নাি সুপার কিংসকে ফাইনালের দিকে এগিয়ে দিয়েছিল। ফাইনালে ওঠার মঞ্চেউ চেন্নাই সুপার কিংসের হয়ে ম্যাচের সেরার পুরস্কার হাতে তুলে নিয়েছিলেন রুতুরাদ গায়কোয়াড়। এরপরই তাদের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার। তাঁর মতে এবারের আইপিএলে এগোনের রুপরেখা গতবারের মঞ্চ তেকেই প্রস্তুত করে ফেলেছিলেন তারা।
ম্যাচ শেষে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছিলেন, “গতবার আমরা প্লেঅফে কোয়ালিফাই না করার পর থেকেই আমাদের নতুন পথ চলার কাজটা সুরু হয়ে গিয়েছে। অবশ্যই সেখানে ম্যানেজমেন্টেরও কাজ করার বেশকিছু জিনিস ছিল। কোন জোয়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে, সেই সমস্ত দিকগুলোই ভালভাবে দেখার জন্য। সেজন্য বিশেষ কাওকে দলের সঙ্গে যুক্ত করতে হতে পারে কিনা। এই বছরের শুরু থেকেই আমরা সকলে একেবারে নিশ্চিত ছিলাম যে খে কোন ম্যাচ খেলতে চলেছে এবং খেলবেন না। আমাদের সম্ভাব্য দল নিয়েও নিশ্চিত ছিলাম”।
কোয়ালিফায়ারে ৪৪ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ১৭২ রান করেছিল চেন্নাই সুপার কিংস। সেখানেই এমএস ধোনির দুর্ধর্ষ নেতৃত্ব চেন্নাই সুপার কিংসের জয়ের রাস্তাটা আরও সুগম করে দিয়েছিল।