আইপিএল ২০২৩, এলিমিনেটর: এলএসজি বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

চেন্নাইয়ের পিচে বেশী সুবিধাজনক অবস্থানে থাকবে এলএসজি

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Image Source: IPL/BCCI)

পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ষষ্ঠ শিরোপার লক্ষ্যে ২৪শে মে, বুধবার, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল আইপিএল ২০২৩-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্সের মধ্যে পরাজিত দলের বিপক্ষে খেলবে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই বেশ কিছু খেলোয়াড়ের চোট সংক্রান্ত প্রতিকূলতা কাটিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে। তাদের আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরির সহায়তায় ২০১ রান তাড়া করেছিল। এই মরসুমে মোট চারবার ২০০ বা তার বেশী রান তাড়া করে রেকর্ড করেছে মুম্বাই।

অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস লিগ পর্বে তাদের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১ রানে জিতেছে। নিকোলার পুরান হাফ-সেঞ্চুরি করে এলএসজিকে ১৭৬/৮ স্কোরে নিয়ে গিয়েছিলেন। এরপরে স্পিনারদের দাপটে জেতে এলএসজি। লখনউ ও মুম্বাইয়ের মধ্যে আয়োজিত শেষ ম্যাচে সুপার জায়ান্টস ১৭৭/৩ করেছিল ২০ ওভারে। মুম্বাইয়ের ইনিংস ১৭২/৫ স্কোরে সীমাবদ্ধ হওয়ায় পাঁচ রানে জিতেছিল এলএসজি।

পিচ কন্ডিশন

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচটি স্পিনারদের সহায়তা করার জন্য পরিচিত। পিচে ভাঙন থাকতে পারে এবং শুষ্ক হওয়ার কারণে বল ঘুরবে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলাররা সমস্যায় পড়তে পারেন। ১৮০ রানের কাছাকাছি স্কোর না করলে প্রথমে ব্যাটিং করা দলের পক্ষে ম্যাচ জেতা কঠিন হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

চেপকের স্পিন সহায়ক পিচে এলএসজি চার স্পিনারের স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে। ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই ও অমিত মিশ্রর স্পিন আক্রমণ দিয়ে এমআইকে বেসামাল করার পরিকল্পনা হতে পারে। ওপেনার হিসেবে অনভিজ্ঞ ভারতীয়দের খেলানোর পরিবর্তে আবার কাইল মেয়ার্সকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে নাভীন-উল-হক বাদ যেতে পারেন। বোলিং একাদশের অংশ হবেন যশ ঠাকুর।

সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ূষ বাদোনি, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, মহসিন খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র।

মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাইয়ের স্পিন আক্রমণ বিশেষ শক্তিশালী নয় এবং তারা সম্ভবত দুই স্পিনারের বেশী খেলাবে না। ক্রিস জর্ডান বিশেষ সাফল্য পাচ্ছেন না এবং তাঁকে বাদ দিয়ে রাইলি মেরেডিথকে একাদশে ফেরান হতে পারে। তবে তাঁকে কেবলমাত্র বোলিং একাদশের অংশ হিসেবে রাখা হতে পারে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল, জেসন বেহ্‌রেন্ডর্ফ।

হেড-টু-হেড

ম্যাচ – ৩ | লখনউ সুপার জায়ান্টস – ৩ | মুম্বাই ইন্ডিয়ান্স – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp