বিরাট কোহলির চোট নিয়ে স্বস্তির খবরই দিলেন সঞ্জয় বাঙ্গার
আপডেট করা - May 22, 2023 12:19 pm

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু। লড়াইটা জোরদার হলেও শেষরক্ষা করকতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাত টাইটান্সের কাছে ৬ ুইকেটে হারের পরউই এবারের াইপিএলে তাদের অভিযান শেষ হয়ে গিয়েছে। সেইসঙ্গেই ব্যর্থ হয়েছে বিরাট কোহলির সেঞ্চুরী ইনিংসও। কিন্তু সেই ম্যাচেইঅ আবার বিরাট কোহলিকে নিয়ে নকতুন করে চিন্তাও বাড়তে শুরু কেরছিল সকলের। ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটের মঞ্চে বিরাট কোহলির মতো ফিট ক্রিকেটার কুব কমই রয়েছে। যাঁর পিটনেসের উদাহরণ সকলের মুখেই শোনা যায়। কিন্তু ফিল্ডিং করার সময় সেই বিরাট কোহলিকেই দেখা গিয়েছিল চোট পেয়ে মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে। সেই ছবিটা যে ক্রিকেট প্রেনমীদের কাছে খুব একটা স্বস্তি দেবার মতোে নয়, তা বলতে দ্বিধা নেই। বরং সেই সময় তেকেই বিরাট কোহলির চোট নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাার আগে বিরাট কোহলির চোট নিয়েই কানিকটা চিন্তা বেড়েছিল সকলের।
ফিল্ডিং করার সময়ই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি
গুজরাত টানটান্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন বিরাট কোহলি। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেচে বাধ্য হয়েছিলেন েই তারকা ক্রিকেটার। শেষের দিকে কয়েকটা ওভার তাঁকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। এমন চিত্র চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপ ফাইনাল। সেখানে বিরাট কোহলির থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ শেষে বিরাটের চোট নিয়েই মুখ খুললেন সঞ্জয় বাঙ্গার।
তিনি জানিয়েছেন, তাঁর হাঁটুতে হাল্কা চোট রয়েছে। চবে আমার মনে হয় না সেটা কুব একটা গুরুতর চোট হয়েছে। মাত্র ৪ দিনেরক ব্যবধানে পরপর দুই ম্যাচে দুটো সেঞ্চুরী করেছেন তিনি। তিনি এমন একজন ক্রিকেটার যিনি শুধুমাত্র ব্যাটিংয়েই নয়, ফিল্ডিংয়েও নিজের একশো শতাংশ দিতে চান। ম্যাচ চলাকালীন তিনি দৌড়োদৌড়িও করেন তেমনটাই। গত ম্যাচে ৪০ ওবার মাঠে কাটিয়েছিলেন টানা। এদিনও ৩৫ ওভার মাঠে ছিলেন বিরাট কোহলি। তিনি নিজের সেরাটাই দিয়েছিলেন। সেক্ষেত্রে খানিকটা অসুবিধা তো হতেই পারে। যগিও আমার মনে হয় যে এটা একেবারেই গুরুতর কোনএও বিষয় নয়।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপ ফাইনালে নামতে চলেছে ভারতীয় দল। তাঁর আগে বিরাট কোহলির চোট নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে স্বস্তির খবরই দেওয়া হয়েছে।