অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে নিয়ে উচ্ছ্বসিত মিচেল ব্রেসওয়েল
আপডেট করা - May 21, 2023 5:48 pm

আইপিএলের প্লেঅপে যাওয়ার সুযোগ এখনও পর্যন্ত রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। যদিও সেই রাস্তা যেখুব একটা সহজ তা কিন্তু নয়। লিগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ জিততে পারলেই প্লেঅেফের রাস্তায় অনেকটা এগিয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে প্রসংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরই সতীর্থ মুচটেলব ব্রেসওয়েল। তাঁর চোখে এই মুহূর্তে অন্যতম সেরা অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ফাফ ডুপ্লেসি। সেইসঙ্গে নিজের নেতৃত্বের দক্ষতার পরিচয়ও দিয়েছেন এই তারকা প্রোটিয়া ক্রিকেটার। এই মুহর্তে আইপিএলের মঢঞ্চে সর্বোচ্চ রানের তালিকাতেও রয়েছেন তিনি। এই পারফরম্যান্সের পাশাপাশি যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়েও চলেছেন ফাফ ডুপ্লেসি। ক্রিকেটারদের সাহায্য করার পাশাপাশি খেলার স্বাধীনতাও দেন ফাফ ডুপ্লেসি। আর সেই কারণেই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এমন সাফল্য , তা বলতে কোনও দ্বিধা নেই মিচেল ব্রেসওয়েলের।
চলতি আইপি্এলে ১৩ ম্যাচে ৭০২ রান করেছেন ফাফ ডুপ্লেসি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতি ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। ইতিমদ্যেই আইপিএলে আটটি অর্ধশতরান করা হয়ে গিয়েছে তাঁর। সেইসঙ্গে দলের বাকি ক্রিকেটারদের তেকে সেরা পারফরম্যান্সটা কেমনভাবে বের নিয়ে আসতে হয় , সেই দক্ষতাও নাকি ফাফ ডুপ্লেসির মধ্যে রয়েছে। আর তাতেই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এগিয়ে চলেছে, সেই কথা মেনে নিচ্ছেন মিটচেল ব্রেসওয়েল। একইসঙ্গে এই তারকা ক্রিকেটারের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বসিত মিচেল ব্রেসওয়েল।
ফাফ ডুপ্লেসির প্রসঙ্গে মিচেল ব্রেসওয়েল জানিয়েছেন, “ফাফ ডুপ্লেসি একজন অসাধারণ নেতা। তিনি যথেষ্ট দক্ষ একজন ক্রিকেটার এবং খুব ভালভাবে জানেন যে কেমনভাবে কোনও ক্রিকেটারের থেকে সেরাটা বের করে নিয়ে আসতে হয়। এই মরসুমে তিনি অস্ধারণ ফর্মে রয়েছেন এবং প্রতিটি ভেন্যুতেই এবার ফাফ ডুপ্লেসির ব্যাটে রান রয়েছে। ৩৮ বছর বয়সেও তিনি নিজের সেরা ফর্মে রয়েছেন। তাঁর মতো তারকা ক্রিকেটারের খেলা দেখতে পাওয়াটা সত্যিই অনবদ্য”।
এবারের াইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ৭০০ রানের গন্ডী ছুঁয়ে ফেলেছেন ফাফ ডুপ্লেসি। ইতিমধ্যেই তাঁর ব্যাট থেকে এসেছে ঈটটি অর্ধশতরান। সেই ফর্ম যে তিনি গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও ধরে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গত ্মযাচে বিরাট কোহলির সেঞ্চুরীও যে এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলাই বাহুল্য।