ম্যাচ জেতাতে না পারলেও রিঙ্কু সিং প্রশংসা আদায় করে নিলেন বিপক্ষের মেন্টর গম্ভীরের কাছ থেকে
১৪ ম্যাচে ৪৭৪ রান করে মরসুম শেষ করেছেন রিঙ্কু
আপডেট করা - May 21, 2023 12:33 pm

২০শে মে, শনিবার, ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে ৩৩ বলে ৬৭* রান করে রিঙ্কু সিং জেতাতে না পারলেও, প্রাক্তন ক্রিকেটাররা তাঁর এই পারফর্ম্যান্সের জন্য প্রচুর প্রশংসা করেছেন। এর আগে রবি শাস্ত্রী ও হরভজন সিং বলেছিলেন যে উত্তর প্রদেশের ক্রিকেটার শীঘ্রই ভারতীয় দলে প্রবেশ করতে পারেন।
এখন এলএসজির বিরুদ্ধে ম্যাচের পরে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর রিঙ্কুর জন্য বিশেষ প্রশংসা বরাদ্দ করেছিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক ও বর্তমানে এলএসজি মেন্টর গৌতম গম্ভীর। ক্রূণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে রিঙ্কুর অসামান্য ইনিংস প্রায় জিতিয়েই দিয়েছিল কেকেআরকে।
উল্লেখ্য, শেষ দুই ওভারে ৪০ রানের প্রয়োজন ছিল কেকেআরের। সেই পরিস্থিতি থেকে কেকেআর ম্যাচটি মাত্র এক রানে হেরেছিল রিঙ্কুর একক কৃতিত্বের কারণে। সামগ্রিকভাবে, ২৫ বছর বয়সী চলমান আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন এবং বর্তমানে অরেঞ্জ ক্যাপ জয়ের লড়াইয়ে নবম স্থানে রয়েছেন।
এদিকে, ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে গম্ভীর টুইটারে রিঙ্কুর দুর্দান্ত প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে লিখেছেন, “আজ রিঙ্কুর কী অনবদ্য প্রচেষ্টা! চাঞ্চল্যকর প্রতিভা।”
What an effort by Rinku today! Sensational talent! pic.twitter.com/E2HmdeqiHJ
— Gautam Gambhir (@GautamGambhir) May 20, 2023
কেকেআরের বিরুদ্ধে ন্যূনতম ব্যবধানে জয়ের সৌজন্যে এলএসজি আইপিএল প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, অথবা রাজস্থান রয়্যালস। দল প্লে-অফে যোগ্যতা লাভ করায় এলএসজি মেন্টর গৌতম গম্ভীর খুশি হয়েছিলেন এবং তাঁকে স্কোয়াডের অন্যান্য সদস্যদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা গিয়েছিল।
এদিকে, জয়ের পরে গম্ভীর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কারণ ইডেনে উপস্থিত বেশ কিছু সমর্থক প্রাক্তন ব্যাটারের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। তাঁদের মধ্যে অনেকে অনুরোধ করেছিলেন গম্ভীর যেন আবার কলকাতায় ফিরে এসে কেকেআরের সঙ্গে জড়িত হব।
উল্লেখ্য, তাঁর দক্ষ নেতৃত্বর দ্বারা কেকেআর দুবার আইপিএল জিততে সক্ষম হয়েছিল এবং কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে তাঁর অবদান মনে রেখে, কিছু কেকেআর ভক্ত ব্যানার নিয়ে এসেছিলেন যাতে লেখা ছিল, ‘জিজিকে কেকেআর-এ ফিরিয়ে আনুন’। সেই সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানিয়ে গম্ভীর কলকাতার প্রতি তাঁর ভালোবাসার কথাও বলেছেন।
“তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কলকাতা,” গম্ভীর টুইট করেছেন।
You know how much I love u Kolkata! ❤️❤️ pic.twitter.com/MbjOk5D9Fm
— Gautam Gambhir (@GautamGambhir) May 20, 2023