আইপিএল ২০২৩, ম্যাচ ৬৮ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

KKR vs LSG
KKR vs LSG. ( Image Source: IPL )

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন ৯ ওভারে ১৭৭ রান করতে হত কলকাতা নাইট রাইডার্সকে। সেই রান করতে না পারার সঙ্গেই এবারের মতো কলকাতা নাইট রাইডার্সের প্লেঅফের আশা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের দুই নম্বরে যাওয়ার সম্বাবনাটাও এদিন শেষ হয়ে য়ায়। যে সময়ের মধ্যে তাদের কলকাতা নাইট রাইডার্সকে অল আউট করার দরকার ছিল, তা করতে পারেনি ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতে এবারের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে তারা।

এদিনই একসঙ্গে প্লেঅফে পৌঁছনোর পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারের জায়গাও রপাকা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। প্রথম দল হিসাবে গুজরাত টাইটান্স আগেই নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল। সেইসঙ্গে এদিন চেন্নাই সুপার কিংস জিতে ১৭ পয়েন্ট পেলেও লখনউ সুপার জায়ান্টসের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল তাদর। সেখানেই নির্ধারিত সময়ে নাইট রাইডার্সকে আটকাতে না পারার সঙ্গেই, প্লেঅফে দ্বিতীয় দল হিসাবে নিজেদের জায়গা করে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিততে পারলেই প্লে্ফ নিশ্চিত ছিল লখনউ সুপার জায়ান্টসের। সেই কাজটা করতে পারলেও, আইপিএলের মঞ্চে দ্বিতীয় জায়গাটা ধরে রাখতে পারল না লখনউ সুপার জায়ান্টস। এলিমিনেটরের প্রথম দল হিসাবে এবারের আইপিএলের প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলল লখনউ সুপার জায়ান্টস। যদিও কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং একটা সময় লখনউ শিবিরের চিন্তা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত জয়ের হাসির ফোটে  লখনউ সুপার জায়ান্টসের মুখেই।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ রানে জিতে ১৭ পয়েন্ট নিয়ে আইপিএলের মঞ্চে প্লেএঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস। রবিবার চতুর্থ দল হিসাবে কোন দল আইপিএলের প্লেঅফে পৌঁছয় সেদিকেই এরকন তাকিয়ে সকলে। রয়্যাল ্চয়ালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্স, দুই দলই যদি জেতে তবে রানরেটের বিচারে যে এগিয়ে থাকবে সেই পৌঁছে যাবে প্লেঅফে। আবার তাদের মধ্যে কোনও দল যদি হেরে যায়, তবে আরেক দল সরাসরি আইপিএলের প্লেঅফে পৌঁছে যাবে তারা।

আইপিএলের পয়েন্ট তালিকা

 

দল ম্যাচ জয় হার রানরেট পয়েন্ট
গুজরাত টাইটান্স ১৩ +০.৮৩৫ ১৮
চেন্নাই সুপার কিংস ১৪ +০.৬৫২ ১৭
লখনউ সুপার জায়ান্টস ১৪ +০.২৮৪ ১৭
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৩ +০.১৮০ ১৪
রাজস্থান রয়্যালস ১৪ +০.১৪৮ ১৪
মুম্বই ইন্ডিয়ান্স ১৩ -০.১২৮ ১৪
কলকাতা নাইট রাইডার্স ১৪ -০.২৩৯ ১২
পঞ্জাব কিংস ১৪ -০.৩০৪ ১২
দিল্লি ক্যাপিটালস ১৪ -০.৮০৮ ১০
সানরাইজার্স হায়দরাবাদ ১৩ -০.৫৫৮

close whatsapp