আইপিএলে অভিযান শেষের পর ব্যাটারদের ব্যর্থতার কথাই ডেভিড ওয়ার্নারের মুখে

David Warner
David Warner. (Image Source: IPL/BCCI)

শনিবার ঘরের মাঠে শেষম্যাচে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের মঞ্চে এবার প্রথম দল হিসাবে আগেই ছিটকে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এদিন চেন্নাি সুপার কিংসের বিরুদ্ধে মরসুমের শেষ ম্যাচটা জিততে চেয়েছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। কিন্তু শেষরক্ষা ককতে পাারেনি  দিল্লি ক্যপিটালস। ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৭৭ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। এই মরসুমে যাত্রা শেষ হওয়ার পরই ব্যর্থতার দায় ব্যাটারদের ওপরই চাপালেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাটারদের ব্যর্থতাতেই যে তারা হেরেছে তা মেনে নিয়েছেন ওয়ার্নার।

এবারের আইপি্এলে শুরু থেকেই চূড়ান্ত ব্যর্থ হতে দেখা গিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। প্রথম কয়েকটি ম্যাচের পর তেকেই তাদের ব্যাটিং পারফরম্যান্স নিয়েই সমালোচনা হতে সুরু করেছিল। ডেভিড ওয়ারক্নার ্র্ধশতরান পেলেও, তাঁর অনেক বল খেলা নিয়ে চলছিল বিস্তর আলোচনা। সেইসঙ্গে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হতে বারবার দেখা গিয়েছিল পৃথ্বি শ,  মিচেল মার্শদের। আর সেই ব্যর্থতা গুলোই যে দিল্লি ক্যাপিটালসকে ক্রমশ খাদের কিনারায় ঠেলে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার

এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচটা জিতে মরসুম সেষ করতে চেয়েছিল তারা। কিন্তু তা হয়নি। চেন্নাই সুপার কিংসের কাছে ৭৭ রানে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস বাহিনী। ম্যাচ শেষের পরই ব্যাটারদের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর মতে  বোলাররা ভাল পারফর্মযান্স দেখালেও, বেশীবভাগ ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতা তাদের হারের অন্যতম প্রধান কারণ।  চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা কিন্তু নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি।

এই প্রসঙ্গেই এদিন ম্যাচ শেষে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “এই মরসুমে কিছু পজিটিভ জিনিসও ছিল আমাদের জন্য। তবে েবারের মরসুমে বল হাতে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু ব্যাট হাতে মরা সরকম কোনও পার্টনারশিপ তৈরিই করতে পারিনি। বেশীরভাগ সময়ই বারবার একসঙ্গে পরপর উইকেট খুইয়েছি  আমরা। এই মরসুমে বেশীরভাগ  সময়ই আঈমরা বেদনাদায়ক হার পেয়েছি”।

এদিন প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়ের দুর্ধর্ষ ইনিংসে ভর করে ২২৩ রান করেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা জবাবে ব্যাটিং করতে নেমে কোনওরকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ৭৭ রানে চেন্নাই সুপুার কিংসের াকছে হেরে এবারের মতো আইপিএল অভিযান শেষ হল দিল্লি ক্যাপিটালসের। এইঅ মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়েই আগামী মরসুমে ঘুরে দাঁড়াতে চায় দিল্লি ক্যাপিটালস।

close whatsapp