আইপিএল ২০২৩, ম্যাচ ৬৮: কেকেআর বনাম এলএসজি, লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ

দীপক হুডাকে বাদ দিতে পারে এলএসজি

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিপক্ষে। তেরো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এলএসজি। ২০শে মে, রবিবার, চলমান মরসুমের ৬৮তম ম্যাচ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

দুটি দল এই মরসুমে এই প্রথমবার মুখোমুখি হবে। এলএসজি তাদের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঁচ রানে জিতেছে এবং কেকেআরকে প্লে-অফে স্থান নিশ্চিত করতে চায়বে। নীতীশ রানার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক এলএসজির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

আগের ম্যাচে ওপেনার হিসেবে ফিরিয়ে আনা হয়েছিল দীপক হুডাকে। তবে ৫ রানে আউট হওয়ার পরে তাঁর দুর্বিষহ আইপিএল ২০২৩ জারী থেকেছে। আসন্ন ম্যাচে তাঁকে বাদ দিয়ে ওপেনার হিসেবে আবার কাইল মেয়ার্সকে ফেরানো হতে পারে। ওপেনিংয়ে তাঁর সঙ্গী হিসেবে থাকবেন কুইন্টন ডি কক। তাঁর হাতেই থাকবে উইকেটকিপিংয়ের গ্লাভস।

কলকাতার স্পিন-সহায়ক পিচে

কেকেআরে যেহেতু স্পিনারের সংখ্যা অনেক বেশী, তাই তাঁদের মোকাবিলা করার জন্য অধিনায়ক ক্রূণাল পান্ডিয়া তিনে নামতে পারেন। স্পিনারের বিরুদ্ধে তাঁর ব্যাটিং খুবই সাবলীল। চার নম্বরে আসতে পারেন গত ম্যাচে ৪৭ বলে ৮৯* রান করে ম্যাচের সেরা হওয়া মার্কাস স্টইনিস।

পাঁচ নম্বরে বিগ-হিটার নিকোলাস পুরানকে খেলানো হবে। চলমান মরসুমে স্পিনার ও পেসার, উভয়ের বিরুদ্ধেই, বিধ্বংসী ব্যাটিং করেছেন। ছয় ও সাত নম্বরে দুই ভারতীয় ব্যাটার আয়ূষ বাদোনি ও প্রেরক মাঁকড়ের উপরে ভরসা রাখা হবে। দুই ম্যাচ আগে প্রেরক ম্যাচের সেরাও হয়েছিলেন।

অভিজ্ঞ স্পিনার কৃষ্ণাপ্পা গৌথাম আট নম্বরে আসতে পারেন। তিনি খেললে স্পিন বোলিংয়ে বিকল্প বাড়ার পাশাপাশি ব্যাটিংয়ে গভীরতাও বাড়বে। স্পিনার হিসেবে আরও একজন বিকল্প হিসেবে থাকবেন তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোই।

গত ম্যাচে শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে জয়ের নায়ক মহসিন খান থাকবেন দশ নম্বর ব্যাটার হিসেবে। বাকী দুই পেস বোলিং বিকল্প হিসেবে মহসিন খান ও যুধবীর সিং চরক খেলবেন, যাঁদের মধ্যে একজনকে বোলিং একাদশের অন্তর্ভুক্ত করা হবে এবং ব্যাটিং একাদশের বাইরে রাখা হবে।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, মহসিন খান, যুধবীর সিং চরক।

প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), কাইল মেয়ার্স, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, মহসিন খান, যুধবীর সিং চরক, যশ ঠাকুর।

close whatsapp