বিরাট বিক্রমে সানরাইজার্স হায়দরাবাদকে খরকুটোর মতো উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আপডেট করা - May 18, 2023 11:27 pm

বড় মঞ্চ সবসময়ই বড় ক্রিকেটারের জন্য। কথাটা যে কতটা সত্যি এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বুঝিয়ে দিয়ে গেলেন বিরাট কোহলি। উপল স্টেডিয়ামে এদিন ফের একবার দেখল বিরাট কোহলির বিক্রম। তাঁর ব্যাট চললে যে সেদিন কোনও বোলারের পক্ষেই তা আটকানো সম্ভব নয়, তা ফের একবার বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এদিন মাঠে উঠেছিল বিরাট ঝড়। যখন সেই ঝড় থামল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরর জয় তখন সময়ের অপেক্ষা। চার বছর পর ফের আইপিএলের মঞ্চে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরীর ঝলক। আর তাতেই আরসিবির প্লেঅফের আশাও জিইয়ে রইল। ৮ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এবারের আইপিেলে টিকে থাকতে হলে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে হারাতেই হত। সেখানেই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশাার পরদটা চড়তে শুরু করেছিল। সেখানেই আর হতাশ হতে হল না সকলকে। হায়দরাবাদের ঘরের মাঠে এদিন দর্শকদের বারবার শুধুই বিরাটের সাফল্যের জন্য সেলিব্রেশনে মাততেই দেখা গেল। তাঁর সেঞ্চুরীর পর মাঠ জুড়ে শুধুই ছিল দর্শকদের রাগবের মতো উল্লাস। ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলে আরসিবির নায়ক বিরাট কোহলি।
সানরাইজার্স হায়দরাবাদের সেঞ্চুরী ইনিংস খেলে ম্যাচের নায়ক বিরাট কোহলি
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। অন্যদিকে এই ্মযাচ জিততেই হত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। সেখানেই সমস্ত লাইমলাইট এদিন কেড়ে নিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাটিং করে হেনরিখ ক্লাসেন সেঞ্চুরী করলেও, বিরাট কোহলির রানের ঝড় ও সঙ্গে্ ফাফ ডুপ্লেসির ইনিংস সমস্তকিছু এদিন ভুলিয়ে দিল। এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা সানরাইজার্স হায়দরাবাদ খুব একটা ভাল করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।
VIRAAAAAAAAAAAT💪💪💪
— AB de Villiers (@ABdeVilliers17) May 18, 2023
Virat Kohli at his best. 🤌💯
— Lucknow Super Giants (@LucknowIPL) May 18, 2023
Always a pleasure watching @imVkohli in vintage mode. What a game we've witnessed. Beast mode from #RCB tonight. #IPL2023 #SRHvRCB
— Yusuf Pathan (@iamyusufpathan) May 18, 2023
6️⃣th hundred for the King in the IPL and it’s come in an all important chase! 🥹
Only RCB Hall of Famer, Chris Gayle, has as many hundreds 🤌#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #SRHvRCB @imVkohli pic.twitter.com/lIVWX0YsJD
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2023
A magnificent CENTURY by Virat Kohli 🔥🔥
Take a bow, King Kohli!
His SIXTH century in the IPL.#TATAIPL #SRHvRCB pic.twitter.com/gd39A6tp5d
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
Virat Kohli against SRH:
2022 – 0 (1) and 0 (1).
2023 – 100 (63).
– King Kohli returns in a grand fashion! pic.twitter.com/MPm2VVRFTD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 18, 2023
Virat Kohli today:
– Completed 7500 runs for RCB.
– Completed 500 runs in IPL 2023.
– Most hundreds by an Indian.
– Most hundreds in run-chase by an Indian. pic.twitter.com/QcbmarGvmR— Johns. (@CricCrazyJohns) May 18, 2023
Virat Kohli gives his haters another 100 reasons to cry 😤#ViratKohli pic.twitter.com/0gS37Si5pO
— Sushant Mehta (@SushantNMehta) May 18, 2023
What a knock… @imVkohli back to his very best! #SRHvRCB
— Tom Moody (@TomMoodyCricket) May 18, 2023
It was evident that this would be Virat’s day from the very first ball when he played that cover drive.
Virat and Faf both looked in total control, they not only played many big shots but also ran rather well between the wickets to build a successful partnership.
186 wasn’t a… pic.twitter.com/YpIFVroZfi
— Sachin Tendulkar (@sachin_rt) May 18, 2023
Virat Kohli 🐐
— Irfan Pathan (@IrfanPathan) May 18, 2023
Kohli-Thee-fying Hyderabad! 🔥🔥#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 18, 2023
6th IPL century in style. #ViratKohli at his best . And what a great season for Faf. #SRHvRCB pic.twitter.com/a4cQhm9R0d
— Virender Sehwag (@virendersehwag) May 18, 2023
দ্রুত দুই উইকেট খোয়ালেও ধীরে ধীরে ম্যাচের হাল ধরেন হেনরিক ক্লাসেন ও এডেন মার্করাম। তাদের পার্টনারসিপে ভর করেই এগোতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই সময়ের সঙ্গে সঙ্গে রানের ঝড় তুলেছিলেন হেনরিখ ক্লাসেন। ১০৪ রানের ইনিংস কেলে থেমেছিলেন তিনি। সেইসঙ্গেই ১৮৬ রানে পৌঁছেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ম্যাচের আসল ক্লাইম্যাক্স এদিন অপেক্ষা করছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে। বিরাট এবং ফাফ ডুপ্লেসি ওপেনিংয়ে নামেন। প্রথম ওভার থেকেই মাঠে ছিল বিরাট কোহলির দাপট।
বিরাট কোহলির আক্রমণাত্ম ইনিংসের সঙ্গে যোগ্য সঙ্গদ দিয়েছিলেন ফাফ ডুপ্লেসি। তবে বিরাট ঝড় উঠলে যে কোনও কিচুই অসম্বব নয় তা বলার অপেক্ষা রাখে না। একের পর অএক মাইলস্টোন গড়ার সঙ্গে আইপিএলের মঞ্চে ফের একটা সেঞ্চুরী ইনিংস উপহার দিলেন সকলকে। হায়দরাবাদের প্রতিটি বোলারের বিরুদ্ধেই বিরাট ছিলেন বিধ্বংসী রূপে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১২টি চার ও ৪টি ওভার বাউন্ডারি। সেইসঙ্গেই আইপিএলে ক্রিস গেইলের সেঞ্চুরীর রেকর্ডও ভেঙে দিলেন বিরাট কোহলি। একইসঙ্গে ফাফ ডুুপ্লেসির সঙ্গে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ডও গড়েছেন।
এদিন সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে খেলা হলেও, গ্যালারী ছিল বিরাট ময়। তিনি যখন আউট হয়ে ফেরেন সেই সময় জয় পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। বিরাট রান রেটেই এদিন জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।