উমরান মালিককে দলে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ পাঠান

Umran Malik
Umran Malik (Photo Source: IPL/BCCI)

গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও শেষপর্যন্ক সেবার সানরাইজার্স হায়দরাবাদ প্লেঅুের রাস্তা খুলতে পারেনি। কিন্তু উমরান মালিকের পারফরম্যান্স প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে। বিশেষ করে সেভাব কাঁর হতির ঝলক কার্যত সকলকে মুগ্ধ করেছিল। অএবারের আইপিেল সুরু হওয়ার আগে থেকেই যে এই  উমরান মালিককে নিয়ে প্রত্যাশা বাড়তে  শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেভাবে নিজের পাারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি উমরান মালিক। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন এই করুম ক্রিকেটার।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত মরসুমে ২০টি উইকতেট তুলতে পারলেও, এবারের আইপিএলে  দুই অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেননি এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে মাত্র পাঁচটি উইকেট তুলতে পেরেছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফর্মযান্স নিয়েও সুরু হয়েছিল  হাল্কা সমাোচনা। এরপরই  এই স্পীডস্চারকে প্রথম একাদশে না রাখার একটা সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজেমেন্ট। এওবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র সাতটিম্যাচই খেলতে পেরেছেন এই তারকা ক্রিকেটার।

চলতি আইপিএলে মাত্র পাঁচটি উইকেট পেয়েছেন উমরাল মালিক

সানরাইজার্স হায়দরাবাদের এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বরং এই তরুণ ক্রিকেটারের পাশেই দাঁডিয়েছেন ইউসুফ পাঠান। তাঁর মতে এমন অবস্থাতে টিম ম্যানেজমেন্টেরও তাঁর পাশেই দাঁড়ানো উচিত্ ছিল। ভাল পারফরম্যান্স করার সম. সকলেই তাঁরকে নিয়ে কৃতিত্ব নিয়েছিল। কিন্তু এবার খারাপ পারফর্মযান্স করার পর কেউই তাঁর পাশে নেই। এবারই বরং তাঁর পাশে থাকা প্রয়োজন সকলের। এমন ঘটনা ঘটতে দেখেই হতবাক হয়েছেন তিনি। সেইসঙ্গে প্রশ্নও তুলেছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “গত মরসুমে উমরান মালিক অসাধারণ পারফর্মযান্স প্রদ্রশন করেছিলেন। আর সেটা দেখেই সকলে অনেক কৃতিত্ব নিয়েছিলেন। কিন্তু এই বছর যখন তাঁর সবচেয়ে বেশী  তোমাদের পাশে পাওয়ার প্রয়োজন ছিল, সেটাকী তোমরা দিতে পেরছ। তাঁকে কী সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল। তিনি একজন তরুঁ ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের একজন ভবিষ্যত তারকা। দেশের জার্সিতে যখনই সুযোগ পেয়েছিলেন সেই সময়ই নিজের ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন উমরান মালিক। তাঁকে একেবারেই সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এই ফ্র্যাঞ্চাইজিতে অনেক ক্রিকেটারের সঙ্গেই এটা বলা যায়”।

এবারের আইপিএলে গতবারের পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান মালিক। মাত্র পাঁচটি উইেকেটই পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। এএদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও দলে নেই উমরান মালিক।

close whatsapp