বুদ্ধিমত্তা এবং শটের বৈচিত্র্যর কারণে বাকী তরুণ ব্যাটারদের তুলনায় প্রভসিমরানকে এগিয়ে রাখছেন ইরফান পাঠান
ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন প্রভসিমরান
আপডেট করা - May 17, 2023 3:57 pm

আইপিএল ২০২৩-এ প্লে-অফে যাওয়ার লড়াই তীব্র হচ্ছে। দলগুলি সেরা চারে জায়গা পাকা করার জন্য সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছে। লিগ পর্বের শেষ সপ্তাহ এসে গেলেও, এখনও সাতটি দল অবশিষ্ট তিনটি প্লে-অফ স্থান দখলের দাবীদার।
১৭ই এপ্রিল, বুধবার, অন্যতম দাবীদার পাঞ্জাব কিংস দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর বিরুদ্ধে নামতে প্রস্তুত। আইপিএল ২০২৩-এ প্রথমবারের জন্য ধরশালার মনোরম এইচপিসিএ স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে। পাঞ্জাবের হয়ে বেশ কিছু আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ভালো খেলছেন এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের বিশেষ করে নজরে পড়েছেন তরুণ ব্যাটার প্রভসিমরান সিং।
স্টার স্পোর্টস ক্রিকেট লাইভে ম্যাচের আগের আলোচনায় ইরফান পাঠান বলেছেন, “প্রভসিমরান দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একজন সিনিয়র ব্যাটসম্যানের কাজ করেছিল। মনে রাখার বিষয় হল সে তরুণ এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ও শক্তি নিয়ে ব্যাট করে। তার কাছে সব ধরনের শট আছে। আমি মনে করি সে ভবিষ্যতের তারকা।”
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও ২২ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটারের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন যে আইপিএলের প্ল্যাটফর্ম তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্বমঞ্চে তুলে আনতে সব সময়ই অগ্রগণ্য।
“এটি আইপিএলের ঐতিহ্য। একজন নতুন প্রতিভাকে নিয়ে আসো এবং তাকে সুযোগ দাও। সে অবশ্যই জ্বলে উঠবে। প্রভসিমরান সেই ধরনের প্রতিভা। তার সব ধরনের শট আছে এবং তার কেবল ইনিংস শেষ করার ক্ষমতাই নেই, সে দলকে বড় স্কোরেও নিয়ে যেতে পারে,” বলেছেন মহম্মদ কাইফ।
সৌরভ গাঙ্গুলীকে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে চান ইরফান পাঠান
দিল্লি ক্যাপিটালসের প্লে-অফে যাওয়ার আশ ভেস্তে গেলেও, বাকী দলগুলি ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলকে হালকাভাবে নিতে পারবে না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন যে দিল্লি ক্যাপিটালস পরের মরসুমে তাদের মনোযোগ সরিয়ে নিয়েছে এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে এখন দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া উচিৎ।
“দিল্লি ডাগআউটে সৌরভ গাঙ্গুলীর উপস্থিতি একটি বড় বিষয়। আমি মনে করি যদি দাদাকেত কোচের দায়িত্ব দেওয়া হয় তবে তিনি এই দলে একটি বড় পরিবর্তন আনতে পারেন। ভারতীয় খেলোয়াড়দের মনস্তত্ত্ব সম্পর্কে জ্ঞান রয়েছে দাদার। তিনি জানেন কীভাবে এটি করতে হয়। টসের সময়ে ওয়ার্নার বলেছিল যে তার দল এখন পরের মরসুমের জন্য প্রস্তুতি শুরু করেছে এবং এই প্রেক্ষাপটে গাঙ্গুলীকে নতুন ভূমিকা দেওয়া ভুল হবে ন,” ইরফান পাঠান আরও বলেছেন।