সূর্যকুমার যাদবের ফর্ম মুম্বই ব্যাটারদের কাজ সহজ করে দিচ্ছে, মনে করেন টিম ডেভিড

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( Photo Source: BCCI/IPL )

আইপিএলের শুরুটা সেভাবে করতে না পারলেও সময় এগনোর সঙ্গে সঙ্গেই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন সূর্যকুমার যাদব। মুম্বি ইন্ডিয়ান্সের আইপিএলের প্লেঅফের দৌড়ে আসার অন্যতম প্রধান কারিগড়ই কার্যত সূর্যকুমার যাদব। গত ম্যাচে আইপিএলের মঞ্চে প্রথম  সেঞ্চুরী পেয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সকলে। মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যের সতীর্থরাও তাঁরে নিয়ে আপ্লুত। টিম ডেভিডের মতো তারকার মতে সূর্যকুমার যাদবের  ব্যাটিংই তাদের কাজটা আরও অনেক সহজ করে দিচ্ছে।

গত ম্যাচেই আইপিএলের মঞ্চে সূর্যকুমার যাদবের ব্যাটে সেঞ্চুরী এসেছে। শেষের দিকে প্রতিটি ম্যাচেই মুম্বি ইন্ডিয়ান্সের হয়ে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তিনি।  তিনি মাঠে নামার পর থেকেই মাঠে শুরু হচ্ছে রামের ঝড়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস থেকে গত ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের রানের ঝড় এখনও সকলের স্মৃতিতে টাটকা। বিশেষ করে শেষ দুই ম্যাচে সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্স দেখে আপ্লুত হয়েছেন তাঁর সতীর্থরাও। সূর্যকুমার যাদবের পারফরম্যান্সই তাদের কাজ এখন এনেক সহজ করে দিয়েছে। মেনে নিচ্ছেন টিম ডেভিড।

গত ম্যাচে ৪৯ েবলে ১০৩ রানের ইনিংস কেলেছিলেন সূর্যকুমার যাদব

শেষ ম্যাচে সেঞ্চুরী ইনিংস কেলেছিলেন সূর্যকুমার যাদব। প্রতিপক্ষ শিবিরের কোনও বোলারই সেদিন তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। আর সেই রানের সৌজ্নযেই যে মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্লে্ফের রাস্তাও পাকা করে ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এবারের আইপিএলের সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় প্রথম স্থানেও জায়গা করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। এদিন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগেই সূর্যকুমার যাদবের প্রশংসায় টিংম ডেভিড।

ম্যাচ শুরুর আগে এই প্রসঙ্গে টিম ডেভিড জানিয়েছেন, “সূর্যকুমার যাদবের এই ফর্মে থাকাটাই আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। সূর্যকুমাপর যাদবের প্রসঙ্গে যতই বলা হোক না কেন, সেটাই কম। আমি তাঁর উল্টোদিকে দাঁড়িয়ে তাঁর খেলা দেখেছি। এরপরও সেই ্ময়াচের রিল দেখেছি। তাঁর একের পর এক শট সত্যিই আমাকে মুগ্ধ করেছে। তাঁর জন্যই এবং আমাদের দলের জন্য অত্যন্ত খুশি আমি”।

এই মুহূর্তে আইপিএলের মঞ্চে ১২টি্ ম্যাচ খেলে ৪৭৯ রান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিকঠাক চললে তিনি যে শীঘ্রই ৫০০ রানের গন্ডী টপকে যাবেন তা বলাার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে গত ম্যাচে ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। আইপিএলের ম়্চে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরী করেছেন সূর্যকুমার যাদব।

close whatsapp