গাব্বার কন্ডিশনকে ভুলভাবে পর্যবেক্ষণ করায় ট্রোল করা হল শেন ওয়ার্নকে

ওয়ার্নের মনে হয়েছিল ব্রিসবেনে বোলারদের জন্য কোন সুইং নেই

Shane Warne
Shane Warne. (Photo Source: Getty Images)

কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নের মনে হয়েছিল যে ব্রিসবেনের গাব্বাতে চলমান অ্যাশেজ সিরিজের উদ্বোধনী টেস্টে সুইংয়ের অভাব রয়েছে। এই মন্তব্যের কারণে পরবর্তীকালে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর ট্রোল করা হয় তাঁকে। ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, অস্ট্রেলিয়া প্রথম বল থেকেই ম্যাচে তাদের আধিপত্য দেখাতে শুরু করে। খেলার প্রথম বলেই সাফল্য এনে দেন মিচেল স্টার্ক।     

অস্ট্রেলিয়ান পেসারদের ধ্বংসযজ্ঞ 

বাঁহাতি স্পিডস্টার স্টার্ক ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার রোরি বার্নসকে গোল্ডেন ডাকে আউট করেন। একটি ইয়র্কার লেংথের বল বার্নস লেগ সাইডে ফ্লিক করার চেষ্টা করেছিলেন, তবে তাঁর ব্যাট নামতে নামতে লেগ স্টাম্প ছিটকে যায়। খেলায় এত তাড়াতাড়ি উইকেট তুলে নিতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছিলেন স্টার্ক। সিমার তাঁর প্রথম স্পেলে উল্লেখযোগ্য পরিমাণে সুইং পেতেও সক্ষম হয়েছিলেন। এরপরে, জশ হ্যাজেলউড ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেন। শুরুতেই তিনি ডাউইড মালান এবং অধিনায়ক জো রুটকে প্যাভিলিয়নের পথে ফেরত পাঠান।  

শূন্য রানে আউট হওয়ার আগে রুট নয় বলের মুখোমুখি হন। থ্রি লায়ন্স প্রথম সেশনে বেন স্টোকসকেও, এবার উইকেট সংগ্রাহক প্যাট কামিন্স। প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ব্রিটিশদেরকে খুবই কাহিল অবস্থায় দেখাচ্ছিল। প্রথম সেশনের পর হাসিব হামিদও বেশিক্ষণ টিকতে পারেননি, কামিন্স তাঁকে ২৫ রানে আউট করেন।    

অলি পোপ এবং জস বাটলার যথাক্রমে ৩৫ এবং ৩৯ রান করেন। এক সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল, তবে দুজনের কেউই সেট হয়ে যাওয়ার পরেও বড় স্কোর তুলতে ব্যর্থ হয়েছেন। দিনের শেষে কামিন্স ১৩.১ ওভারে পাঁচ উইকেট নিয়েছেন ৩৮  রানে। বার্নস ছাড়াও স্টার্ক বাটলারের উইকেটও পেয়েছেন। বাটলার একটা সময় কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলতে শুরু করেছিলেন এবং বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল তাঁকে। ৩৯ রান করে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। পার্ট টাইম মিডিয়াম পেসার ক্যামেরন গ্রিন পোপের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন । 

মাত্র ৫০.১ ওভারে ইংল্যান্ড ১১০ রানের মধ্যে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার লাইন-আপের একমাত্র স্পিনার নাথান লায়ন কোনও সাফল্য পাননি। এটা বলার অপেক্ষা রাখে না যে উদ্বোধনী দিনের খেলাটি পুরোপুরি ফাস্ট বোলারদের ছিল। 

এর আগে, টেস্টে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ার্ন বলেছিলেন, “আমার মনে হয় না কোন সুইং আছে? কোন সুইং নেই!” সেই মন্তব্যকে লক্ষ্য করেই, টুইটারে নেটিজেনরা উপহাস করেছেন এবং এতো অভিজ্ঞ হওয়া সত্ত্বেও খেলার অবস্থার সঠিক বিচার করতে না পারার জন্য তাঁকে ট্রোল করা হয়েছে।

ওয়ার্নকে যেভাবে ট্রোল করল নেটিজেনরা

https://twitter.com/_kezx/status/1468392148554899460?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1468392148554899460%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fashes-2021-22-shane-warne-gets-mocked-for-misjudging-the-pitch-in-series-opener%2F

close whatsapp