ওয়ানডে অধিনায়কত্বের সংবেদনশীল বিষয় নিয়ে নির্বাচকরা বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনের সঙ্গেই আলোচনা করবেন

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে সেঞ্চুরিয়নে বহুল প্রতীক্ষিত বক্সিং ডে টেস্ট ম্যাচ দিয়ে

Rohit Sharma and Virat Kohli
Rohit Sharma and Virat Kohli. (Photo by Surjeet Yadav/Getty Images)

বিরাট কোহলির ওয়ানডে অধিনায়কত্ব তাঁর হাতছাড়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিসিসিআইয়ের একটি সূত্র থেকে এখন জানা যাচ্ছে যে ওডিআই অধিনায়কত্ব যেহেতু একটি ‘সংবেদনশীল’ বিষয়, তাই সেই নিয়ে বোর্ড গভীরভাবে ভাবনাচিন্তা করবে। রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মাকে ওডিআই দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ ‘হিটম্যান’ ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়ক। 

ওডিআই অধিনায়কত্ব একটি সংবেদনশীল বিষয় – বিসিসিআই সূত্র 

সূত্রটি আরও যোগ করেছে যে নির্বাচকরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়ের সাথেই আলোচনায় বসবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের উভয়ের সাথেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

“ওডিআই অধিনায়কত্ব একটি সংবেদনশীল বিষয়। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে রোহিত শর্মাকে সমস্ত সাদা বলের ক্রিকেটের দায়িত্ব দেওয়া উচিত বলে একটি মহল থেকে ধারণা করা হচ্ছে। তবে তার জন্য নির্বাচকদের বিরাট কোহলির সঙ্গে বসে জানতে হবে যে তিনি তাঁর ব্যাটিং নিয়ে কোন অবস্থানে দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি নিয়ে রোহিতের সাথেও আলোচনা করতে হবে কারণ তিনিও তাঁর ভূমিকার বিষয়ে একটি স্পষ্ট ধারণা চায়ছেন,” টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে। 

নির্বাচকরা প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবেন

এছাড়াও, ভারতীয় নির্বাচক কমিটি প্রথমে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে এবং ওয়ানডের স্কোয়াড পরবর্তী কোন সময়ে ঘোষণা করা হবে। ২০২১ টি-২০ বিশ্বকাপের সংস্করণের আগে, কোহলি ঘোষণা করেছিলেন এই বহু-জাতিক টুর্নামেন্টের সমাপ্তির পরে ভারতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দেওয়া ছাড়াও, কোহলি আইপিএলেও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, এবং আইপিএল ২০২২ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলের নেতৃত্ব দেবেন না। ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে ২৬শে ডিসেম্বর ২০২১। বহুল প্রতীক্ষিত বক্সিং ডে টেস্ট ম্যাচটি সেঞ্চুরিয়নে খেলা হবে। 

close whatsapp