জাতীয় দলে আসতে হলে ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও পারফর্ম করতে হবে: ওয়াসিম জাফর

জাফরের নিশানায় প্রধানত পৃথ্বী শ ও সরফরাজ খান

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

বর্তমানে বেশ কিছু ভারতীয় খেলোয়াড়ই জাতীয় দলের ধারেকাছে রয়েছেন, তবে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। ঘরোয়া ক্রিকেটে পৃথ্বী শ ও সরফরাজ খান ধারাবাহিকভাবে পারফর্ম করলেও আইপিএল ২০২৩-এ সেই ফর্ম রূপান্তর করতে পারেননি। যে কারণে জাতীয় দলে প্রবেশ করা এই দুই ক্রিকেটারের জন্য কঠিন হতে পারে।।

প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর মনে করেন যে পৃথ্বী শ এই ব্যর্থতা কাটিয়ে ফিরে আসবেন এবং জাফর তাঁর বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে অতীতে বড় খেলোয়াড়দের ক্ষেত্রেও এমনটা ঘটেছে। শ এখনও পর্যন্ত ৬ ইনিংস খেলে মাত্র ৪৭ রান করেছেন যা তাঁর মতো প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে মানানসই নয়।

এই ফর্ম্যাটে আমরা অনেক বড় খেলোয়াড়কেই ব্যর্থ হতে দেখেছি: ওয়াসিম জাফর

অভিজ্ঞ ওপেনার মনে করেন যে সৈয়দ মুশতাক আলি ট্রফির মতো টুর্নামেন্টে যেহেতু রাজ্য দলের প্রতিনিধিত্ব করা হয়, তাই সেখানে কয়েক ম্যাচ ব্যর্থ হলেও প্রত্যাবর্তনের সুযোগ থাকে; তবে আইপিএলে সেই সুযোগ নেই। কোনো খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফর্ম না করলে অনেক খেলোয়াড়ই ওই খেলোয়াড়ের জায়গা নিতে প্রস্তুত থাকে।

“পৃথ্বী ভালো করেছে, এটাই একমাত্র মরসুম যেখানে সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু ওয়ার্নারের সঙ্গে সে দিল্লির হয়ে দুর্দান্ত স্কোরার ছিল আগেরবার। এটা ঘটতেই পারে। এই ফর্ম্যাটে আমরা অনেক বড় খেলোয়াড়কেই ব্যর্থ হতে দেখেছি। আশা করি, সে আরও দৃঢ় হয়ে ফিরে আসবে,” জাফর মাইখেল দ্বারা উদ্ধৃত হয়েছেন।

ঘরোয়া সার্কিটে দুর্দান্ত ছন্দে থাকা সরফরাজ খান সম্পর্কেও কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ২৫ বছর বয়সী চলমান আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫ ইনিংসে মাত্র ৫৩ রান করেছেন।

“সরফরাজেরও তিনটি দুর্দান্ত ঘরোয়া মরসুম ছিল। প্রায় তিন মরসুম ধরে ১০০০ রান করা কল্পনাতীত কিন্তু আইপিএল পারফর্ম্যান্স তেমন ভালো হয়নি। এখন তাকে যদি ভারতীয় দলে আসতে হয়, তবে তাকে ঘরোয়া পারফর্ম্যান্সের পাশাপাশি আইপিএলেও পারফর্ম করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সে তা করেনি,” জাফর যোগ করেছেন।

উল্লে্খ্য, সরফরাজ ৩৭ ম্যাচে ১৩টি সেঞ্চুরি এবং ৯টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান করেছেন। যেখানে শ ৪২টি প্রথম-শ্রেণীর ম্যাচে ১২টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৫১.০৯ গড়ে ৩৬৭৯ রান করেছেন। তবে দুই ব্যাটারই দিল্লি ক্যাপিটালসের হয়ে বিশেষ কৃতিত্ব দেখাতে পারেননি।

close whatsapp