আরসিবির বিরুদ্ধে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখে আপ্লুত সুনীল গাভাসকর

আইপিএলের শুরুটা সেভাবে করতে না পারলেও, সময় যত এগোচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছেব সূর্যকুমার যাদব। এই তারকা ক্রিকেটারের পারফর্ম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাংর মতে শেষ ্ময়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের নিয়ে তিনি যেন খেলনার মতো খেলেছেন।  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এদিন ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে চিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। ওয়াংখেড়েতে তাঁর সেই পারফরম্যান্স দেখার পর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর।

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই প্রথমে ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংস দেখেছিল ওয়াংখেড়েতে উপস্থিত সকল দর্শকরা। কিন্তু আসল ক্লাইম্যাক্স যে তাদের ব্যাটিংয়ের পর অপেক্ষা করছিল সেটা সেই সময় কারোরই জানা ছিল না। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং শুরু হওয়ার পরই মাঠে দেখা যায় সূর্যকুমার যাদবের দাপুটে ইনিংস। আরতাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রানের পাহাড় টপকে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছিলেন সূর্যকুমার যাদব

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের থ্রি সিক্সটি ডিগ্রী পারফরম্যান্সেরই পরিচয় দিয়েছিলেন সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্সের সৌজন্যেই যে ২০০ রানের তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে নেিয়েছিল তা বলাই বাহুল্য। সেই পারফরম্যান্স দেখিয়েই সকলের নজর কেড়ে নিয়েছেন  সূর্যকুমার যাদব। তাঁর এই পারফরম্যান্সের প্রশংসা এবার সুনীল গাভাসকরের মুখেও। তাঁর মতে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন সূর্যকুমার যাদব।

এই প্রসঙ্গেই সুনীল গাভাসকর জানিয়েছেন, “বোলারদের বিরুদ্ধে সূর্যকুমার যাদব এদিন ছেলেখেলা করছিলেন। তিনি যখন ব্যাটিং করছিলেন সেই সময় সকলে গলি ক্রিকেটের কথাই সকলের মনে পড়ছিল। অনুশীলন এবং কঠোর পরিশ্রম করে তিনি ক্রমশই আরও মজবুত হয়ে উঠছেন। তাঁর বটম হ্যান্ড যথেষ্ট শক্তিশালী। আর সেটাকেই কাজে লাাগাচ্ছেন এই তারকা ক্রিকেটার। প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লং অন এবং লং অফের দিকে শট খেলা শুরু করেছিলেন। এরপর গোটা মাঠ জুড়েই নিজের শট খেলা শুরু করেছিলেন সূর্যকুমার যাদব”।

রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। তাঁর গোটা িনিংস জুড়ে ছিল শবুধুই চার ও ছয়ের বন্যা। আর তাতেই যে মুম্বই ইন্ডিয়ান্সের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এই ফরক্ম তিনি গোটা প্রতিযোগিতায় ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp