সেঞ্চুরী পার্টনারশিপ গড়ে চলতি আইপিএলে নতুন রেকর্ড ডুপ্লেসি-ম্যাক্সওয়েল জুটির
আপডেট করা - May 9, 2023 9:17 pm

এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন ফাফ ডুপ্লেসি। সেইসঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন দুরন্ত ফর্মে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ফাফ ডুপ্লেসি। কিন্তু তাঁঁর মধ্যে যে এখনও খেলা কতটা বাকি রয়েছে তা এই আইপিএলের মঞ্চেই বুঝিয়ে দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ানন্সের বিরুদ্ধেও ফের অএকবার জ্বলে উঠল গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি জুটি। চলতি আইপিএলে নয়া রেকর্ডও গড়লেন তারা। এবারের আইপিএলে একমাত্র জুটি্ হিসাবে তিনটি সেঞ্চুরী পার্টনারশিপ গড়ল ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল জুটি্।
বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি জুটির রেকর্ডও ভেঙে দিল তাদের এই পার্টনারশিপ। এদিন বিরাট কোহলি বড় রানের পারফর্ম্যান্স দেখাতে পারেননি। তাড়াতাড়ি উইকেট খুইয়ে চাপেও পড়ে গিয়েছি্ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। কার্যত তাদের সেঞ্চুরী পার্টনারশিপে ভর করেই খাদের কিনারা থেকে এদিন ঘুরে দাঁড়াল রয়্যা চ্যালেঞ্জ বেঙ্গালুরু শিবির। আর তাতেই নতচুন রেকর্ডের মালিক এই দুই ক্রিকেটার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১২০ রানের পার্টনারশিপ ম্যাক্সওয়েল ও ডুপ্লেসির
চলতি আইপিএলের মঞ্চে একমাত্র জুটি হিসাবে সেঞ্চুরী পার্টনারশিপ তৈরি করার রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সেওয়েল ও ফাফ ডুপ্লেসি জুটি। তাদের ্বযা থেকে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উঠল রানের ঝড়। আর তাতেই ঘুরে দাঁড়াতে পারল রয়্যাল ্চযালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। সেখানে শুরুতেই কিন্তু ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। মাত্র এক রানেই এদিন সাজঘরে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার।
অনুজ রাওয়াতের পারফরম্যান্সেও কোনও বদল আসেনি। মাত্র ৬ রানে সাজঘরে ফিরেছিলেন তিনি। ১৬ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই পরিস্থিতিতেই মাঠে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। ফাফ ডুপ্লেসির সঙ্গে সেই থেকেই পৈার্টনারসিপ গড়ার কাজটা শুরু করে দেন তিনি। ধীরে ধীরে মুম্বই ইন্ডিয়ান্সের তৈরি করা চাপটাও কমতে থাকে। ১২০ রানের পার্টনারসিপ করেন এই দুই তারকা ক্রিকেটার।
তাদের ব্যাট থেকে ছিল শুধুই ছয় ও চারের বন্যা। ৪১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন এদিন ফাফ ডুপ্লেসি। অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস। সেখানেই গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংস জুড়ে রয়েছে ৮টি চার ও ৪টি ছয়। তাঁর স্ট্রাইকেরেট রয়েছে ২০৬। অন্যদিকে ফাফ ডুপ্লেসির ইনিংস জুড়ে রয়েছে ৫টি চার ও ৩টি ছয়।