ঈশান-সূর্যকুমারের রানের ঝড়ে খরকুটোর মতো উড়ে গেল পঞ্জাব কিংস
আপডেট করা - May 3, 2023 11:39 pm

সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংসে পঞ্জাব কিংসকে হেলায় হারাল মুম্বি ইন্ডিয়ান্স। গত ম্যাচের পর এদিন মোহালীর রাতের আকাশে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যদয়। যাঁর তেজের সামনে কার্যত চোখ তুলে তাকাতেই পারল না পঞ্জাব কিংসের তারকা বোলাররা। ২১৪ রান করলেও শেষ ঈথান কিষাণ এবং সূর্যকুমার যাদবের ১১৬ রানের পার্টনারশিপে ভর করে অতি সহজেই পঞ্জাব কিংসের রানের পাহাড় টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গেই ১০ পয়েন্ট নিয়ে আইপিএলের প্লেঅফে পৌঁছনোর অন্যতম দাবীদারের জায়গায় এদিনের পর চলে এল পরাংচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
এদিন ২১৪ রান করেছিল পঞ্জাব কিংস। গতম্যাচে এমন বড় রান তাড়া করে জিতলেও, এই ম্যাচে তারা পারবে কিনা তা নিয়ে একটা গুঞ্জন চলছিলই। সেখানেই ফের একবার ব্যর্থ রোহিত শর্মা। প়ঞ্জাব শিবিরেও ছিল সেলিব্রেশন। ক্যামেরণ গ্রীণও বড় ইনিংস খেলতে পারেননি। তবে ম্যাচের ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল এরপর থেকেই। সেখান থেকেই মোহালীতে শুরু হয় ঝড়। ঈশান কিষাণও সূর্যকুমারের ব্যাট থেকে আরম্ভ হয়েছিল রানের ঝড়। আর তাতেই খরকুটোর মতো উড়ে গেল এদিন পঞ্জাব কিংস। সূর্যকুমার যাদবের ৬৬ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি চার ও ২টো ওভার বাউন্ডারি। ঈশান কিষাণের ইনিংসেও চার ছয়ের বন্যা। তিনি করেছেন ৪১ বলে ৭৫ রান।
৭৫ রানের ইনিংস খেলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন ঈশান কিষাণ
এই দুই তারকা ব্যাটারের বিধ্বংসী িনিংস এদিন কার্যত পঞ্জাব কিংসের বোলারদের দিশাহীন করে দিয়েছিলেন। তারকা বোলার অর্শদীপ সিং এদিন ৩.৫ ওভারে একাই দিয়েছেন ৬৬ রান। শুধু তিনিই নন, স্যাম কারাণ দিয়েছেন ৩ ওভারে ৪৪ রান। বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীকে আটকানোর কোনও রাস্তা ছিল না পঞ্জাব কিংসের তারকা বোলারদের। ঈশান এবং সূর্যের হাত ধরেই ১৮.৫ ওভারে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
💔
— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2023
😋😋😋 pic.twitter.com/eMnRGrN3Xf
— Mumbai Indians (@mipaltan) May 3, 2023
That's that from Match 46.@mipaltan register a 6-wicket win against #PBKS to add to crucial points to their tally.#MI chase down the target in 18.5 overs.
Scorecard – https://t.co/IPLsfnImuP #TATAIPL #PBKSvMI #IPL2023 pic.twitter.com/SeKR48s9Vv
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
Highest chase at Mohali in #TATAIPL ✅
The first team to chase consecutive 200+ totals ✅Take a bow, @mipaltan, for making history in style 🙌#PBKSvMI #IPL2023 #IPLonJioCinema pic.twitter.com/ZhQtl7hx3J
— JioCinema (@JioCinema) May 3, 2023
"BOOM!" Mumbai Indians absolutely smashed it today against the Punjab Kings! 💥🏏🔥 What a match, what a performance! #MIvsPBKS #PBKSvMI #IPL2023 #MIvPBKS #MumbaiIndians #OneFamily #SuryakumarYadav pic.twitter.com/mqYF9CCXiW
— Adolf Sharma (@AdolfTittler69) May 3, 2023
We learn from failure, not from success! Poor
𝗔𝗿𝘀𝗵𝗱𝗲𝗲𝗽 Singh today was not his day but #tilakvarma took revenge today and made 𝗠𝘂𝗺𝗯𝗮𝗶 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻𝘀 winner against 𝗣𝘂𝗻𝗷𝗮𝗯 𝗞𝗶𝗻𝗴𝘀 by 6 wickets #MIvsPBKS #MIvsPKBS #PBKSvMI 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 pic.twitter.com/dKdX3TRRVz— Paraminder Singh Virdi (@virdiparaminder) May 3, 2023
💙🏏 REVENGE – DONE & DUSTED! Mumbai Indians pull off a magnificent run chase to clinch the victory against the Punjab Kings in their home.
🔥 Mumbai Indians have now completed consecutive 200+ run chases!
📷 BCCI • #PBKSvMI #IPL #IPL2023 #TATAIPL #BharatArmy pic.twitter.com/731Ko6IKY4
— The Bharat Army (@thebharatarmy) May 3, 2023
Superb run-chase by MI – their second successive 200+ chase in the tournament. Great 116-run stand at a SR of above 200 btw Surya and Kishan.
Tilak & David again providing the finishing touches – it was something which was important. The batting is looking solid for MI! #PBKSvMI
— zaheer khan (@ImZaheer) May 3, 2023
What a powerhouse of talent this young man @TilakV9 is!! Mohali got lit up by some serious fireworks from him, @ishankishan51 & @surya_14kumar!! Kudos to Piyush Chawla for delivering a yet another brilliant spell! Great chase from @mipaltan!! #PBKSvMI
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) May 3, 2023
Mumbai Indians batting line up is scary. Back to back 200 chases 👏
— Irfan Pathan (@IrfanPathan) May 3, 2023
This is a decent #PunjabKings attack. But now, they have been hit for 257 and have been outclassed in defence of 214.
— Harsha Bhogle (@bhogleharsha) May 3, 2023
Always great to watch @surya_14kumar's shots. A special player, his form will be crucial for India in ODI WC. #IPL2023
— Yusuf Pathan (@iamyusufpathan) May 3, 2023
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লক্ষ্যটা চিল পঞ্জাব কিংসকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। শিখর ধওয়ান, প্রভসিরণ সিংরা এদিন তাড়াতাড়ি সাজঘরে ফিরিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষপর্য।ন্ত তা হয়নি। লিয়াম লিভিংস্টোনের বিধ্বংসী ইনিংস এবং জীতেশ শর্মার যোগ্য সঙ্গতে বিরাট রানে পৌঁছেছিল পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১৪ রানে পৌঁছেছিল পঞ্জাব কিংস। এমনটা দেখার পর থেকেই অনেকে পঞ্জাব কিংসকেই এগিয়ে রেখেছিলেন।
কিন্তু এদিন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররাও ছিলেন দুরন্ত ফর্মে। সেখানেই রোহিত শর্মা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন শূন্য রানেই। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররাও ছিলেন এদিন বিধ্বংসী ফর্মে। সূর্যকুমার এবং ঈশান কিষাণের ঝোড়ো ইনিংসেই পঞ্জাবের ঘরের মাঠে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।