মোহালীতে রানের ঝড় তুলে আইপিএলে প্রথম অর্ধশতরান লিয়াম লিভিংস্টোনের

Liam Livingstone
Liam Livingstone. ( Image Source: IPL )

চোটের জন্য প্রথম দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি লিয়াম লিভিংস্টোন। আইপিএলের মাঝপথেই পঞ্জাব কিংস শিবিরে ফিরেছিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। যদিও সেভাবে নিেজের পারফর্ম্যান্স দেখাতে পারেননি লিয়াম লিভিংস্টোন। শুরুর দিকে রান না পেলেও মুম্বি ইন্ডিয়ান্সের বিরদ্ধেই ফের একবার বিধ্বমসী ইনিংসে দেখা গেল লিয়াম লিহিংস্টোনকে। এবারের আইপিএলে প্রথম অর্শতরান পেলেন লিয়াম লিভিংস্টোন। তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছেছে পঞ্জাব কিংস। তাঁর এই পারফর্ম্যান্স যে পঞ্জাব কিংস  শিবিরকেও স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিন মুম্বই ইন্ডয়িন্সের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন লিয়ামং লিভিংস্টোন। প্রায় ২০০-এর কাছে তাঁর স্ট্রাইকরেট। আর সাই পারফর্ম্যান্সে ভর করেই  পঞ্জাব কিংসকে বিরাট রানে পৌঁছে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এদিন তাঁকে আটকানোর মতো শক্তি মুম্বই ইন্ডিয়ানন্সের কোনও বোলারের সামনেই ছিল না। এদিন শুধুই চার ও ছয়ের বন্যা ছিল এই তারকা ক্রিকেটারের ব্যাট থেকে। আর তাতেই যে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপ বিধ্বস্ত হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন লিয়াম লিভিংস্টোন

প়়্জাব কিংসের জার্সিতে ইংল্যান্ড তারকা ক্রিকেটারের ব্যাটে রানের ঝড় থাকলেও, প্রতিপক্ষ শিবিরে থাকা ইংল্যান্ডের তারকা ক্রিকেটার কিন্তু ফের ্বযর্থ হয়েছে। লিযাম লিভিংস্টোনের ব্যাট থেকে যখন এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। সেখানে জফরা আর্চারের হাত থেকে বেড়িয়েছিল একটির পর একটি খারাপ বল। আর তাতেই কার্যত প়ঞ্জাব কিংসও তাদের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল। সেইসঙ্গে এবারের আইপিএলে এখনও পর্যন্ত নিুজের সর্বোচ্চ রানটা করে ফেললন লিয়াম লিভিংস্টোন।

এদিন পঞ্জাব কি্ংসকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। ৬২ রানের মধ্যে শিখর ধওয়ান ও প্রভসিমর সিংকে ফিরিয়েও দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। সেই পরিস্থিতিতেই মাঠে আসেন ব্রিটিশ তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। শুরুটা খানিকটা ধীর গতিতেই করেছিলেন তিনি। কিন্তু সময়. যত এগোতে থাকে এদিন ততই ভয়ঙ্কর হয়ে ওঠেন এই তারকা ক্রিকেটার। ক্রমশই প্রতিপক্ষ বোলারেদের ওপর দাপট দেখানো শুরু করেেন তিনি। আর তাতেই কার্যত বিধ্বস্ত মুম্বি ইন্ডিয়ান্স বোলাররা। লিয়াম লিভিংস্টোনের গোটা ইনিংস জুড়ে রয়েছে এদিন ৭টি চার এহং ৪টি ওভার বাউন্ডারি।

তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন এদিন জীতেশ শর্মা। ,সেখানেই শেষপ্রযন্ত ক্রিজে থেকে পঞ্জাব কিংসের রান ২০০-এর গন্ডী পার করে দেন তিনি। সেইসঙ্গেই এবারের আইপিএলে প্রথম ্র্ধশতকরানের ইনিংসও খেলেন লিয়াম লিভিংস্টোন। ৪২ বলে ৮২ রানের ইনিংস কেলেন লিয়াম লিভিংস্টোন।

close whatsapp