ধোনিদের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম ম্যাচে নামতে পারেন কুইন্টন ডিকক
আপডেট করা - May 2, 2023 9:15 pm

এবারের আইপিএলে শুরু থেকেই বাল ছন্দে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। যদিও গত ম্যাচে ঘরের মাঠে ফলাফলটা লোকেশ রাহুলদের পক্ষে যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্ বেঙ্গালুরুর ১২৬ রান তাড়া করতে নেমে ১০৮ রানেই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। বুধবার আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। শেষ ম্যাচে হারের কাটাছেড়া এখথনও চলছে। তার মাঝে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে দল গঠন নিয়েও চিন্তায় রয়েছে লখনউ সুপার জায়ান্টস।
গত ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পাশাপাশি লোকেশ রাহুলও বড়সড় চোটের কবলে পড়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। শোনাযাচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে নামতে পারন কুইন্টন ডিকক। এখনও পর্যন্ত এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটিও ম্যাচে খেলতে দেখা যায়নি কুইন্টন ডিকক-কে। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই হয়ত এবার আইপিএলের মঞ্চে প্রথমবার দেখাল যেতে পারে কুইন্টন ডিকককে।
গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ৫০৮ রান করেছিলেন কুইন্টন ডিকক
গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সুযোগ পেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের একেবারে শুরুর দিকেই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের তারকা অধিনায়ককে। ব্যাটিংয়ে লখনউ সুপার জায়ান্টসের খারাপ অবস্থা হলেও মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকেই লোকেশ রাহুলকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লোকেশ রাহুলকে দেখা যাবে কিনা সেই নিয়েই নানান গুঞ্জন শুরু হয়েছে।
লোকেশ রাহুলের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই চেন্নাই সুুপার কিংসের বিরুদ্ধে কুইন্টন ডিককেে-কে খেলানোর পরিকল্পনা রয়েছে লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্টের। গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন কুউন্টন ডিকক। ২০২২ সালে ওপেনিংয়ে তাঁর দাপটের সৌজন্যেই একের পর এক ম্যাচে সাফল্য পেয়েছিল লোকেশ রাহুলের জায়ান্টস বাহিনী। সেবার ১৫টি ইনিংসে কুইন্টন ডিককের ব্যাটে রান এসেছিল ৫০৮।
কিন্তু এবারের আইপিএলে এখনও পর্যন্ত দেখা যায়নি লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামতে দেখা যায়নি কুইন্টন ডিকককে। দেশের হয়ে খেলার জন্য প্রথম থেকে এবারের আইপিএলে দেখা যায়নি তাঁকে। দলে যোগ দিলেও এখনও পর্যন্ত তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি। শোনাযাচ্ছে বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামতে চলেছেন তিনি। লোকেশ রাহুলের অনিশ্চিয়তার জেরে দলের ব্যাটিং লাইনআপকে শক্তিশালী করতেই এমন পরকিল্পনা লখনউ সুপার জায়ান্টসের।