অসুস্থতার জন্য গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেই মিচেল মার্শ

Mitchell Marsh
Mitchell Marsh. (Photo Source: IPL/BCCI)

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু সেই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা দিল্লি ক্যাপিটালস শিবিরে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে  মিচেল মার্শকে ছাড়াই নামতে হল  দিল্লি ক্যাপিটালসকে। শরীর খারাপের জন্যই গুজরাত টাইটান্সেরক বিরুদ্ধে নেই তিনি। আর েই ্মাচে মিতেল মার্শের মতো ক্রিকেটারের না থাকাটা যে দিল্লি ক্যাপিটালসকে অনেকটা  সমস্যায় ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচেই ব্যাটহাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মিচেল মার্শ। সেই ম্যাচে তাঁর ব্যাটেই এসেছিল অর্ধশতরান। সেইসঙ্গে মিচেল মার্শের গোটা ইনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। যদিও শেষপ্রযন্ত সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে জেতাতে সেই পারফরম্যান্স সাহায্য করতে পারেনি। কিন্তু মিচেল মার্শের ফর্মে ফেরাটা যে দিল্লি ক্যাপিটালসকে স্বস্তি জুগিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও তাঁকে নিয়েআশাবাদী ছিল দিল্লি ক্যাপিটালস।

গত ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৯ বলে ৬৩ রান করেছিলেন মিচেল মার্শ

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারলে পয়েন্ট টেবিলে খানিকটা স্থান বদল করতে পারবে দিল্লি ক্যাপিটালস।  কিন্তু গুজরাত টাইটান্সের মতো ম্যাচে মিচেল মার্শের অনুপস্থিতি যে দিল্লি ক্যাপিটালস শিবিরের জন্য চিন্তা বাড়িয়ে দিয়েছে তা বলারক অপেক্ষা রাখে না। গত ম্যাচে ব্যাট হাতে যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই বল হাতেও কিন্তু এবার মিচেল মার্শ ভাল পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। যদিও এবারের াইপিএলের শুরুটা কিন্তু ভালভাবে করতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

আইপিেলের শুরু থেকেই চূড়ান্ত ব্যর্থ ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর ব্যাটে ছিল রানের খরা। এরপরই বিয়ের জন্য দেশে ফিরে গিয়েছিলেম মিচে মার্শ। অস্ট্রলিয়া থেকে ফেরার পরও যে তাঁর পারফর্ম্যান্স খুব একটা উন্নতি করেছিল তা কিন্তু নয়। তবে শেষ দুটো ম্যাচেই মিচেল মার্শকে দেখা গিয়েছিল তাঁর চেনা ছন্দে। ইতিমধ্যেই চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলে ১১০ রান করে ফেলেছেন মিচেল মার্শ। আর তাতেই ক্রমশ তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল।

এদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস। সেখানে মিচেল মার্শের অনুপস্থিতি যে দিল্লি ক্যাপিটালস শিবিরকে কতটা  বড় সমস্যায় ফেলেছে তা বলাই বাহুল্য। অসুস্থতার জন্য নামতে পারেননি মিচেল মার্শ। যদিও তাঁর কী হয়েছে তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি দিল্লি ক্যাপিটালসের তরফে।

close whatsapp