ইডেনে রানের ঝড় তুলে আফগান ক্রিকেটার হিসাবে আইপিএলে সর্বোচ্চ রান রহমনুল্লাহ গুরবাজের

Rahamanullah Gurbaz
Rahamanullah Gurbaz. ( Photo Source : BCCI/IPL )

শেষ তিন ম্যাচ খেলার সুযোগ পাননি। অপেক্ষায় ছিলেন ফের একবার নাইট জার্সিতে মাঠে নামার। শনিবার ইডেন গার্ডেন্সেই সেই সুযোগটা পেয়েছিলেন রহমনুল্লাহ গুরবাজ। জেসন রয়ের কোমড়ের চোটের জেরে এগিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের মঞ্চে ফের একবার কলকাতা নাইট রাইাডার্সের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের রহমনুল্লাহ গুরবাজ। আর সেই সযোগ কাজে লাগাতেই কোনওরকম ভুল করেননি। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধেই আইপিএলের মঞ্চ সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন রহমনুল্লাহ গুরবাজ।

আর তাতেই আপ্লুত সকলে। এদিন হুজরাত টািটান্সের বিরুদ্ধে ফের একবার একবার ওপেন করতে মাঠে নেমেছিলেন রহমনুল্লাহ গুরবাজ। সেখানেই বাজিমাত করলেন তিনি। আফগানিস্তানের ক্রিকেটার হিসাবে আইপিএলে সর্বোচ্চ রানের রেকতর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে এদিন কলকাতা নাইট রাইডার্সের বড় রানের ইনিংসটাো যে তিনিই গড়ে দিয়ে গিয়েছিলেন তাও বলার অপেক্ষা রাখে না। ৩৯ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেই এদিন সাজঘরে ফেরেন রহমনুল্লাহ গুরবাজ। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে আফগান ব্যাটার হিসাবে সর্বোচ্চ রানের মালিকের নামও এখন রহমনুল্লাহ গুরবাজ।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৯ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন রহমনুল্লাহ গুরবাজ

খারাপ পারফর্ম্যান্সের জেরে শেষ তিন ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। জেসন রয়ই যে এদিনের ম্যাচেও নাইট রাইডার্সের পরিকল্পনার বিশেষ অঙ্গ ছিল তাও বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোমড়ের চোটের জন্য এই ্মযাচ থেকে ছিটকে গিয়েছিলেন জেসন রয়। সেই মুহূর্তেই রহমুল্লাহ গুরবাজের সামনে চলে এসেছিল সুযোগ। এদিন ব্যাট হাতে নামা থেকেই াফগানিস্তানের েই তারকা ক্রিকেটারের ব্যাটে ছিল রানের ঝড়। বাকি ব্যাটাররা সেভাবে বড় রান করতে না পারলেও, রহমুলুলাহ গুরবাজ ছিলেন বিধ্বংসী মেজাজে। ২৭ বলেই নিজের অর্ধশতরানটাও করেন তিনি।

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই ইডেন গার্ডেন্সে ছিল রহমনুল্লাহ গুরবাজের রানের ঝড়। মহম্মদ সামি থেকে রশিদ, সকলেই এদিন ব্যর্থ হয়েছিলেন তাঁর সামনে। এবারের আইপিএলে দ্বিতীয় অর্ধশতরানের পাশাপাশি, আফগানিস্তান ব্যাটার হিসাবেও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন তিনি। রহমনুল্লাহ গুরবাজের হাত ধরেই পাওয়ার প্লেতে ৬১ রানে পৌঁছে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

এগিন রহমনুল্লাহ গুরবাজের ৩৯ বলে ৮১ রানের ইনিংস জুড়ে রয়েছে ৫ টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি। এদিন তার ও ছয়ের বন্যা ছিল রহমনুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। গতবার এই গুজরাত টাইটান্সেই ছিলেন তিনি। কিন্তু সেভাবে খেলার সুযোগ পাননি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই নিজের পারফরম্যান্স দেখিয়ে দিলেন এই আফগান তারকা।

close whatsapp